আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গাজায় ফের রক্তস্রোত, খাদ্য সহায়তা নিতে গিয়ে ইজরায়েলি হামলায় নিহত ৬২ ফিলিস্তিনি ​

নিজস্ব প্রতিনিধিঃ ফের গাজায় ফিলিস্তিনিদের উপর ভয়াবহ হামলা ইজরায়েলের। খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইজরায়েলি হামলায় প্রাণ হারালেন কমপক্ষে ৬২ ফিলিস্তিনি। রবিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটির দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (২ অগস্ট) ভোর থেকে প্যালেস্তাইনের গাজা উপত্যকায় ইজরায়েলের হামলায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৮ জন বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF) পরিচালিত ত্রাণ সংস্থা থেকে খাদ্য নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। যেটি আমেরিকা ও ইজরায়েলের সমর্থনে পরিচালিত। এর আগেও এই সংস্থা থেকে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অসংখ্য ফিলিস্তিনি।

গত সপ্তাহে ইজরায়েল ঘোষণা করেছিল, মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্যে গাজার কিছু এলাকায় ইজরায়েল হামলা থেকে বিরতি থাকবে। তবুও হামলার ঘটনা ঘটছে। গত বুধবার ও বৃহস্পতিবারেই খাদ্য সহায়তা নিতে গিয়ে ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা উপত্যকাকে কেন্দ্র করে ২০২৩ সালের অক্টোবর থেকে ইজরায়েল-হামাসের লড়াই শুরু হয়েছে। যুদ্ধের পর থেকে এখনও পর্যন্ত খাদ্য সহায়তা নিতে গিয়ে মোট ১৩৭৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একই সময়ের মধ্যে অপুষ্টি ও অনাহারে মারা গিয়েছেন আরও ১৬৯ জন, যাদের মধ্যে ৯৩ জন শিশু রয়েছে। আর তাদের গুলি করে হত্যার পেছনে মার্কিন কন্ট্রাক্টরাও রয়েছেন বলে জানিয়েছেন গাজাবাসীরা।

সুতরাং এই হামলায় আমেরিকার সমর্থন আছে হলে অভিযোগ। সাম্প্রতিক সময়ে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, স্পেন, জার্মানি ও ফ্রান্স বিমান থেকে ত্রাণ সরবরাহ করা হচ্ছে গাজায়। তবে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউএসহ বিভিন্ন মানবিক সংগঠন বলছে, আকাশপথে ত্রাণ সরবরাহ অপ্রতুল এবং স্থলপথে সহায়তার প্রবাহ নিশ্চিত করতে হবে। গতকাল ৩৬টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। কিন্ত প্রতিদিন ৬০০টি ট্রাক ত্রাণের প্রয়োজন। গতকাল ইজরায়েলি হামলায় ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দফতরে এক কর্মী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ