ভিয়েতনাম যুদ্ধে নিহত ৭৪০ জন মার্কিন সেনার দেহ শনাক্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনাম যুদ্ধে নিহত ৭৪০ জন মার্কিন সেনার মৃতদেহ শনাক্ত করা হল অবশেষে। বছরের পর বছর কাটলেও তাঁদের খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা আশায় দিন গুণছিলেন। হয়তো একদিন নিষ্প্রাণ হলেও প্রিয়জনের দেহটা পাওয়া যাবে। সময় বড় নিষ্ঠুর। সে বসে থাকেনি। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে  মিলেছে প্রিয়জনের দেহাবশেষ। ইতিমধ্যেই ৭৪০ জন মার্কিন সেনার দেহ ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের পরিবারের কাছে। এই তথ্য দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স পিওডব্লিউ–এমআইএ অ্যাকাউন্টিং এজেন্সির পরিচালক কেলি ম্যাককিগ। দীর্ঘদিন ধরে মার্কিন সেনাদের দেহ খুঁজে বের করতে অনুসন্ধান চালাচ্ছিল ভিয়েতনাম। অবশেষে তা সফল হয়েছে।

১০ জুলাই বৃহস্পতিবার ভিয়েতনামের রাষ্ট্রীয় নথিপত্র ও আর্কাইভ বিভাগের আওতাভূক্ত ন্যাশনাল আর্কাইভস সেন্টার-৩ পরিদর্শনের সময় এক বিবৃতি মারফত এই তথ্য জানান ম্যাককিগ। এই বিষয়ে ম্যাককিগ বলেন, ‘ভিয়েতনামের প্রবল প্রচেষতার ফলে এতজন নিখোঁজ মার্কিন সেনার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এই কর্মসূচি যে মার্কিন যুক্তরাষ্ট্র-ভিয়েতনামের কৌশলগত অংশীদারত্বের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলা বাহুল্য।’

তিনি আরও বলেন, ‘২০২৫ সাল বিভিন্ন ঐতিহাসিক ঘটনার বর্ষপূরণের বছর। সবথেকে বড় কথা ভিয়েতনামের পুনঃএকত্রিকরণের ৫০ বছর হল ২০২৫।  সেই সঙ্গে ভিয়েতনাম-মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূরণ হল। আর যুক্তরাষ্ট্রের নিখোঁজ সেনা অনুসন্ধান কার্যক্রমের ৪০ বছর পূর্তি।’

ম্যাককিগ জানিয়েছেন, ১৯৭৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে যুদ্ধ সমাপ্ত হয়। তারপরেই প্যারিস শান্তিচুক্তি হয়। এরপর ভিয়েতনামের তরফ থেকে নিখোঁজ সেনাদের জন্য একটি সংস্থা গঠন করা হয়। তখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে আসছে ভিয়েতনাম। এমন ইতিবাচক উদ্যোগের জন্য যে সমস্ত মার্কিন পরিবারের মানুষ যুদ্ধে নিহত হয়েছিলেন, তাঁদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তবে অনুসন্ধান এখনও শেষ হয়নি। এখনও ভিয়েতনাম যুদ্ধে নিখোঁজ ১ হাজার ১৫৭ মার্কিন সেনার খোঁজ চালিয়ে যাচ্ছে ভিয়েতনাম। সঠিক তথ্য হাতে নেই, ফলে অনুসন্ধান কাজ চালানো একটু কঠিনও হয়ে পড়ছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল