সমুদ্রের ৬০ মিটার গভীরে সলিল সমাধি, মালদ্বীপে নিখোঁজ ৪ ডুবুরির দেহ উদ্ধার

মালদ্বীপে স্কুবা ডাইভিং অভিযানে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ইতালির ৫ ডুবুরি। অবশেষে চার ডুবুরির মৃতদেহ উদ্ধার। একজনের দেহ আগেই পাওয়া গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদ্বীপে স্কুবা ডাইভিং অভিযানে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ইতালির পাঁচ ডুবুরি। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছিল। পাঁচজন ডুবুরির মধ্যে ১ জনের খোঁজ মিললেও বাকি চারজন ডুবুরির খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে ভাভু অ্যাটলের প্রায় ৬০ মিটার গভীরে একটি জলমগ্ন গুহা থেকে ওই চার ডুবুরির মৃতদেহ উদ্ধার হল। ফিনল্যান্ড ও মালদ্বীপের প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিদের যৌথ দল এই উদ্ধারকার্যটি সম্পন্ন করেছেন। এই অভিযানের সময় মালদ্বীপের উদ্ধারকারী আরও এক ডুবুরির মৃত্যু হয়েছে। যিনি শনিবার উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন। এই ঘটনাটি মালদ্বীপের ইতিহাসে সবচেয়ে মারাত্মক স্কুবা ডাইভিং দুর্ঘটনা।

নিহত ডুবুরিদের মধ্যে রয়েছেন, জেনোয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত চারজন সদস্য, সামুদ্রিক জীববিজ্ঞানের অধ্যাপক মনিকা মন্টেফালকোনে, তাঁর মেয়ে জর্জিয়া, গবেষক মুরিয়েল ওডেনিনো ও ফেদেরিকো গুয়ালতিয়েরি। পঞ্চম ইতালীয় নিহত ব্যক্তি ছিলেন ডাইভিং প্রশিক্ষক ও বোট অপারেশন ম্যানেজার জিয়ানলুকা বেনেদেত্তি। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার পাঁচজনের ডুবুরি দলটি মালদ্বীপের রাজধানী মালে-র দক্ষিণে অবস্থিত ভাভু অ্যাটলের কাছে ওই গুহায় প্রবাল নমুনা সংগ্রহ করার উদ্দেশ্যে সমুদ্রে নেমেছিলেন। কিন্তু তাঁরা আর ফিরে আসেননি। এরপর থেকেই তাঁদের খোঁজ চলছিল। অবশেষে ৪ জনের মৃতদেহ উদ্ধার হল।

এই বিষয়ে ডাইভ ট্যুর অপারেটরের একজন প্রতিনিধি বলেছেন, দলটি প্রথম ৩০ মিটারের গভীরে যাওয়ার অনুমতি নিয়েছিল। কিন্তু তাঁদের পরিকল্পনা ছিল আরও গভীরে যাওয়ার। সে বিষয়ে কেউ অবগত ছিল না। সমুদ্রের এরকম গভীরতায় যাওয়ার জন্য মুলত মালদ্বীপের সামুদ্রিক কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। তাঁরা যদি এই পরিকল্পনার কথা জানাতেন, তাহলে তাঁদের অনুমতি দেওয়া হতনা। তিনি আরও জানিয়েছেন, সাধারণত সমুদ্রের গভীর গুহায় ডুব দেওয়ার জন্য বিশেষ কারিগরি সরঞ্জাম নেওয়ার দরকার হয়। কিন্তু মৃত ডুবুরিরা সাধারণ স্কুবা ডাইভিং সরঞ্জাম নিয়েছিলেন। যদিও ভুক্তভোগীরা অভিজ্ঞ ডুবুরি ছিলেন, কিন্তু তাঁরা বিপদ থেকে বেরিয়ে আসতে পারেনিনি। সেই কারণেই তাঁদের মৃত্যু হয়েছে। মালদ্বীপ প্রবাল দ্বীপপুঞ্জ এবং বিলাসবহুল স্কুবা ডাইভিং পর্যটনের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। জলেই যাদের পেশা, আজ সেই পেশাই ৫জনের প্রাণ কেড়ে নিল।

রানাঘাটে তীব্র বিক্ষোভের মুখে ইস্তফা তৃণমূল প্রধানের, আবির খেলায় মাতলেন BJP কর্মীরা

শোরগোল ফেলে দিয়েছে ‘আরশোলা জনতা পার্টি’, দুদিনেই ৪০ হাজারের বেশি সদস্য

অঘোষিত লকডাউন! সরকারি ব্যাঙ্ক-বিমা সংস্থাকে খরচ কমানোর নির্দেশ অর্থ মন্ত্রকের

ইবোলা ও হ্যান্টাভাইরাসের থাবা থেকে বাঁচতে হাতের কাছে রাখুন এই ৮ ডিভাইস

সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা, খুশিতে মগরা বিডিও অফিসে লাড্ডু বিলি বিজেপির

বেকার যুবক–যুবতীদের অ্যাকাউন্টে এবার ঢুকবে ৩ হাজার টাকা, যুবশক্তি ভরসা কার্ডে মিলবে অর্থ

আগামী ৩ ঘণ্টার মধ্যে একাধিক জেলায় ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

ভোটগণনার রাতে মহিলাকে শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা সহ তিন

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

কালিয়াচকে ফের উদ্ধার কোটি টাকার মাদক, সন্ধান মিলেছে একাধিক আগ্নেয়াস্ত্রের

তোলাবাজি ,সম্পত্তি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার দাসপুরের প্রাক্তন বিধায়কের পুত্র

‘সরকারি শিক্ষাব্যবস্থায় মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে’, নয়া বার্তা মুখ্যমন্ত্রীর