স্কটল্যান্ডের নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় পড়ুয়ার মৃতদেহ

সান্ত্রার সহকর্মীদের জিজ্ঞতসাবাদ করে পুলিশ জানতে পারেন যে, সান্ত্রাকে শেষবার পশমযুক্ত হুড-সহ একটি কালো জ্যাকেটে দেখা গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কটল্যান্ডের একটি নদীতে ভেসে উঠল ২২ বছর বয়সী এক ভারতীয় পড়ুয়ার মৃতদেহ। যাঁকে চলতি মাসের শুরু থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে স্কটল্যান্ডের নদী থেকে উদ্ধার তিনিই সেই নিখোঁজ ভারতীয় পড়ুয়া কিনা জানা যায়নি এখনও! নিখোঁজ ভারতীয় পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে শনাক্তকরণের জন্যে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের হেরিওট-ওয়াট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছিলেন কেরলের সান্ত্রা সাজু। চলতি মাসের শুরু থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

স্কটল্যান্ড পুলিশের বিবৃতি অনুযায়ী, গত ২৭ ডিসেম্বর ১১.৫৫ মিনিট নাগাদ এডিনবার্গের নিউব্রিজের কাছে একটি নদী থেকে একজন যুবতীর মৃতদেহ পাওয়া গিয়েছে। তবে ইনি সান্ত্রা সাজু কিনা, তা আনুষ্ঠানিক শনাক্তকরণের জন্যে সান্ত্রা সাজুর পরিবারকে ডেকে পাঠানো হয়েছে। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সান্ত্রা সাজুকে শেষবার ৬ ডিসেম্বর রাত ৯.১০ থেকে ৯.৪৫ মিনিটের মধ্যে লিভিংস্টনের অ্যালমন্ডভেলে একটি সুপার মার্কেটে দেখা গিয়েছিল। সিসিটিভিতে তা ধরা পড়েছে। স্কটল্যান্ড পুলিশের কাছে সান্ত্রা সাজুর সহকর্মীরা তাঁর নিখোঁজ অভিযোগ দায়ের করেছিলেন। এবং তাঁরা সান্ত্রার শারীরিক গঠন হিসেবে জানিয়েছিলেন, তাঁর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। পাতলা চেহারা এবং তাঁর ছোট কালো চুল ছিল।

সান্ত্রার সহকর্মীদের জিজ্ঞতসাবাদ করে পুলিশ জানতে পারেন যে, সান্ত্রাকে শেষবার পশমযুক্ত হুড-সহ একটি কালো জ্যাকেটে দেখা গিয়েছিল। এবং তাঁরা সান্ত্রাকে একজন পরিশ্রমী, দায়িত্বশীল ব্যক্তি হিসাবে বর্ণনা করেছিলেন। কিন্তু তাঁর অন্তর্ধানের বিষয়টি অবাক করেছে সকলকে। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছে, সেই বিষয়ে পুলিশ তদন্ত করছে। পুলিশ সান্ত্রার মৃত্যুকে সন্দেহজনক বলে বিবেচনা করছেন।

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক