অর্থনৈতিক সংকটে নাজেহাল বলিভিয়া, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং লাগামছাড়া মুল্যবৃদ্ধির জেরে উত্তপ্ত হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। দীর্ঘদিন ধরে চলা বিক্ষোভ ও পথ অবরোধে কার্যত অচল হয়ে পড়েছে দেশের স্বাভাবিক জীবনযাপন। ক্রমশ জটিল হয়ে ওঠা পরিস্থিতির মোকাবিলায় এবার জরুরি অবস্থা জারি করল বলিভিয়ার প্রেসিডেন্ট।

শনিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ দেশে জরুরি অবস্থা ঘোষণার কথা জানান, তাঁর দাবি, দেশের বিভিন্ন প্রান্তে চলতে থাকা অবরোধ এবং অস্থিরতার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক সপ্তাহ ধরে জ্বালানির ঘাটতি, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক সংকটের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। শ্রমিক সংগঠন, কৃষক গোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সমর্থনে আন্দোলন আরও জোরদার হয়। বিক্ষোভকারীদের একাংশ প্রেসিডেন্ট পাজের পদত্যাগের দাবিও তুলেছে।

আরও পড়ুন: জার্মানিকে পিছনে ফেলে হারানো সিংহাসন পুনরুদ্ধার ব্রাজিলের,  কোন নজির গড়লেন ভিনিরা?

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টানা প্রায় ৫০ দিন ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ চলার ফলে খাদ্য, জ্বালানি এবং চিকিৎসা সামগ্রী সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। ব্যাবসা-বাণিজ্য এবং পরিবহণ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। প্রেসিডেন্ট পাজ তাঁর ভাষণে বলেন, দেশের নাগরিকদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। তিনি জানান, মানুষ যেন নিরাপদে কর্মস্থলে যেতে পারেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যেতে পারেন এবং প্রয়োজনীয় পরিষেবা পেতে পারেন, সেই লক্ষ্যেই সরকার পদক্ষেপ করছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী মোতায়েনের পথও সুগম হয়েছে। প্রশাসনের আশা, এর মাধ্যমে দ্রুত অবরোধ তুলে দিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব হবে।

এদিকে, রাজনৈতিক অস্থিরতার আবহে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলিভিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা ইভো মোরালেস। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর অবস্থান এবং সম্ভাব্য রাজনৈতিক ভূমিকা নিয়েও জল্পনা বাড়ছে। ফলে অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক অনিশ্চয়তাও বলিভিয়ার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে

জার্মানিকে পিছনে ফেলে হারানো সিংহাসন পুনরুদ্ধার ব্রাজিলের,  কোন নজির গড়লেন ভিনিরা?

ডোরির নামে পাঙ্গাশ বিক্রি! রেস্তোরাঁয় আপনি প্রতারিত হচ্ছেন না তো?

ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী, ১২ ঘণ্টাতেও মিলল না হদিশ

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

অর্থনৈতিক সংকটে নাজেহাল বলিভিয়া, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

যুদ্ধবিরতি সত্ত্বেও থামছেন না নেতানিয়াহু, ফের লেবাননে হামলা ইজরায়েলের, নিহত ৫