আজব সিদ্ধান্ত ব্রাজিলের প্রেসিডেন্টের

এখনও পর্যন্ত তিনশোর বেশি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনা এবং ওমিক্রনের হাত থেকে বাঁচতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন টিকাকরণের ওপর জোর দিচ্ছে, সেই সময় উল্টোপথ হাঁটার সিদ্ধান্ত নিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বলসানারো। সদর্পে ঘোষণা করেছেন, তাঁর ১১ বছরের মেয়ে টিকা নেবেন না। ব্রাজিলের প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত স্তম্ভিত গোটা দেশ। সান্টা ক্যাটারিনায় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তিনি যা বলেছেন তা রীতিমতো বিস্ময়ের।

কী বলেছেন প্রেসিডেন্ট?

টিকা না নিলে শিশুরা মারা যাবে, এমন কোনও তথ্যপ্রমাণ নেই। যদিও তাঁর এই মন্তব্য আর ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রকের মন্তব্যের মধ্যে আকাশ পাতাল ফারাক। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এখনও পর্যন্ত তিনশোর বেশি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, যাদের বয়স পাঁচ থেকে ১১।

ব্রাজিলে শিশুদের টিকাকরণ একটি তপ্ত ইস্যু। প্রেসিডেন্ট একাই নয়। তাঁর সমর্থকেরাও শিশুদের টিকাকরণের ঘোর আপত্তি রয়েছে। কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক টিকাকরণেরই পক্ষে। প্রেসিডেন্ট যেমন জানিয়েছেন, তাঁর মেয়ে টিকা নেবে না, তিনি নিজেও টিকা নিতে অস্বীকার করেছেন। সুত্রে পাওয়া খবর উদ্ধৃত করে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আনভিসা জানিয়েছে টিকাকরণ ইস্যুতে সে দেশের স্বাস্থ্যকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। আনভিসা সম্প্রতি জানায়, দেশে পাঁচ থেকে ১১ বছরের শিশুদের টিকা দেওয়া হবে। তার পর থেকে তাদের কর্মীদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে।

একা ব্রাজিলের প্রেসিডেন্ট নন, টিকাকরণ নিয়ে সে দেশের স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য রীতিমতো বিতর্ক তৈরি করেছে। দুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুমৃত্যুর ঘটনা কোনওভাবেই জরুরি ভিত্তিতে টিকাকরণ কর্মসূচির দাবি তোলে না।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর