চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৬২.৩ ডিগ্রি তাপমাত্রা! রেকর্ড গরমে পুড়ছে ব্রাজিল

Courtesy: Google

আন্তর্জাতিক ডেস্কঃ রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম মহাদেশ ব্রাজিল। গত রোববার (১৭ মার্চ) দেশটির বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী রিও ডি জেনেরিওর তাপমাত্রা পৌঁছেছিল ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। ব্রাজিলের ইতিহাসে এটি ছিল সবথেকে বেশি সর্বোচ্চ তাপমাত্রা।

রিও ডি জেনেরিওভিত্তিক স্থানীয় আবহাওয়া দপ্তর আলের্তা রিও ওয়েদার সিস্টেম জানিয়েছে, ব্রাজিলের ইতিহাসে এর আগে একদিনে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি ছিল ৫৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তারপর ১৭ মার্চ ৬০ ডিগ্রি ঊর্ধ্ব উঠল তাপমাত্রা। তার পর থেকে অবশ্য তাপমাত্রা কমতে শুরু করেছে। সোমবার রিও ডি জেনেরিও এবং তার আশপাশের এলাকার গড় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।

মধ্য রিওর একটি পার্কে ৪৯ বছর বয়সী প্রশাসনিক সহকারী রাকেল কোরিয়া বলেছেন, ‘এই তাপমাত্রা বৃদ্ধিতে আমরা উদ্বেগের মধ্যে পড়েছি । পাশাপাশই  জনসংখ্যা অনেক বাড়ছে। এছাড়াও  আশপাশের এলকাগুলোতে বাড়িঘর নির্মাণের জন্য বনজঙ্গল কেটে ফেলা হচ্ছে। এরফলে আরও বাড়ছে তাপমাত্রা।‘এদিকে ব্রাজিলের একাংশ যেমন তীব্র তাপপ্রবাহে পুড়ছে, অন্যদিকে দক্ষিণাঞ্চলে রোববার থেকে শুরু হয়েছে ব্যাপক বর্ষণ।  অন্তত এক সপ্তাহ এই বর্ষণ স্থায়ী হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, ব্রাজিলে এই তীব্র তাপপ্রবাহে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন।

Published by:

Share Link:

More Releted News:

চীনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

১২ টি যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা নিয়ে হরমুজ ঘিরল আমেরিকা

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ইতালিতে আততায়ীর গুলিতে নিহত দুই ভারতীয় যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ