রাশিয়াকে তছনছ করতে ইউক্রেনকে আরও ১ লক্ষ ড্রোন দিচ্ছে ব্রিটেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অব্যাহত। ইউক্রেন যুদ্ধবিরতি চাইলেও রাশিয়া রাজি নয়। তাই এবার ইউক্রেনের পাশে দাঁড়িয়ে ১ লক্ষ ড্রোন সরবরাহ করার ঘোষণা করল ব্রিটেন। তারা জানিয়েছে ২০২৬ সালের মধ্যে ইউক্রেনকে ১ লক্ষ ড্রোন দেওয়া হবে। ইউক্রেনের সুমি শহরে রুশ বাহিনীর হামলায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে  ১৬ জন। থেকে থাকেনি ইউক্রেনও। তাদের করা হামলায় রাশিয়ার ৭ লক্ষ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল বলে রিপোর্টে প্রকাশ।

ইউক্রেনকে ১ লক্ষ ড্রোন দেওয়া ঘোষণা জার্মানির সহ সভাপতিত্বে আয়োজিত ৫০ রাষ্ট্রের ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপ মিটিংয়ে করা হয়। ঘোষণা করেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। বৈঠকের আগে এক বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেনকে সমর্থন করে প্রচুর গোলাবারুদ সরবরাহ করেছে ব্রিটেন। এই সমর্থন সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি দৃঢ় হয়েছে। চলতি বছর তাদের আরও হাজার হাজার ড্রোন সরবরাহ করা হবে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানের জন্য সাড়ে ৪০০ কোটি পাউন্ড রাখা হয়েছে। এর মধ্য থেকেই এই ড্রোন প্যাকেজ প্রদান করা হবে। ব্যয় হবে নয় নয় করে ৩৫ কোটি পাউন্ড। গত জানুয়ারি থেকে ১ লক্ষ ৪০ হাজার আর্টিলারি শেল ইউক্রেনে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণে আরও ২৪ কোটি ৭০ লক্ষ পাউন্ড ব্যয় করা হবে।

সোমবার একটি স্বাধীনভাবে করা স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউ অনুমোদন করে ব্রিটিশ সরকার। রাশিয়ার মতো হুমকি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর, অধিকতর শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা প্রয়োজনীয়তা নিয়ে সেখানে জোর দেওয়া হয়।

তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব। এই সময় ইউক্রেন যে টিকে রয়েছে তা ড্রোনের কল্যাণেই। রুশ আগ্রাসন মোকাবিলায় ড্রোন প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে। বলা ভাল, এর থেকেই শিক্ষা নিয়েছে গ্রেট ব্রিটেন।

এদিকে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের সুমি শহরে রুশ বাহিনীর হামলায় অন্তত তিন জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। একের পর এক রকেট ছুড়ে কার্যত সুমি শহরের বাসিন্দাদের জীবন বিপর্যস্ত করে তুলেছেন পুতিন। এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জরুরি বিভাগ জানিয়েছে, হামলায় একটি আবাসিক ভবন, তিনটি ব্যক্তিগত বাড়ি, একটি গুদাম ও একটি হাসপাতাল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে শিশুও রয়েছে।

বসে থাকেনি ইউক্রেনও। তারাও গোলাবর্ষণ ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ায়। রুশ নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অন্তত ৭ লক্ষ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন। গোটা একদিন এইভাবে কাটানোর পর জরুরি বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত লাইনগুলো মেরামত করলে আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বই সরানোর নির্দেশ

২০ বছর বাদে গাজার শাসন ক্ষমতা ছাড়ল সশস্ত্র সংগঠন হামাস

রাম মন্দির ট্রাস্টের অন্তর্বর্তীকালীন মহাসচিবের দায়িত্বে, কে এই কৃষ্ণ মোহন?

18 হাজার টাকার কমে মিলছে Motorola G57 5G, কোথায় পাবেন?

‘রাষ্ট্রবাদী সরকার হলে রাষ্ট্রনায়করা সম্মান পায়’, শ্যামাপ্রসাদের জন্মদিনে বার্তা মোদির

বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখুন, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে

অবশেষে স্বপ্নপূরণ, মা হলেন অভিনেত্রী সুস্মিতা রায়, কোলে পুত্র এল না কন্যা?

বাগানে লোবেরা অধ্যায়ের অবসান, সবুজ-মেরুনের হেডস্যর গ্রিক কোচ

জিম্বাবোয়ে সফরের জন্য ঘোষিত দলে ঠাঁই হল না সঞ্জু স্যামসনের, জায়গা পেলেন প্রভসিমরান

খাদ্য সরবরাহ বন্ধ করল শাহবাজ সরকার, দিল্লির সাহায্য ভিক্ষা অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারীদের

বিজেপির হয়ে রাজ্যসভায় প্রসেনজি‍ৎ! অমিত শাহের সঙ্গে বৈঠকে ছড়াল জল্পনা

ভারতীয় পুরুষদের মধ্যে বাড়ছে এই ৫ ধরনের ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

জন্মদিনেই বড় পদক্ষেপ, লেনিন সরণির নাম বদলে শ্যামাপ্রসাদ সরণি

ইস্টবেঙ্গলের দায়িত্ব নিলেন মোহনবাগানকে আইএসএল জেতানো হাবাস