ককপিটের দরজা খোলা অবস্থাতেই আকাশে উড়ছে ব্রিটিশ এয়ারওয়েজের বিমান, বরখাস্ত পাইলট

ককপিটের দরজা খোলা রেখে ফ্লাইট পরিচালনার দায়ে ব্রিটিশ এয়ারওয়েজের এক পাইলটকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে হিথ্রো থেকে নিউইয়র্কগামী একটি ফ্লাইটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ককপিটের দরজা খোলা রেখে ফ্লাইট পরিচালনার দায়ে ব্রিটিশ এয়ারওয়েজের এক পাইলটকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে হিথ্রো থেকে নিউইয়র্কগামী একটি ফ্লাইটে। ​অভিযোগ, ব্রিটিশ এয়ারওয়েজের অভিযুক্ত ওই পাইলট হিথ্রো থেকে নিউইয়র্ক যাওয়ার পুরো পথজুড়ে ফ্লাইটের ককপিটের দরজা খোলা রেখেছিলেন। এই অনিয়মের কারণে তাঁকে তাঁর পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তবে পাইলটের পরিচয় গোপন রাখা হয়েছে। উল্লেখ্য, ৯/১১ হামলার পর থেকে, সন্ত্রাসবাদ এবং ছিনতাইয়ের ঝুঁকি কমাতে ফ্লাইট চলাকালীন ককপিটের দরজা বন্ধ রাখা বাধ্যতা মূলক করা হয়েছে।

এই প্রোটোকল লঙ্ঘন করলে পাইলটকে “সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের” জন্য বরখাস্ত করার আইন রয়েছে। সম্প্রতি হিথ্রো থেকে নিউইয়র্কগামী ওই ফ্লাইটের পাইলটকে এই প্রোটোকল অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু বিমানের ককপিট খোলা রাখার কথা শুনে সেদিনের সেই বিমানের ক্রু এবং যাত্রীদের কি প্রতিক্রিয়া ছিল? এই ঘটনাটি যাত্রী এবং কর্মী উভয়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছিল বলে জানা গিয়েছে। ক্রু এবং যাত্রীরাই প্রথম ককপিটের দরজা খোলা দেখতে পেয়েছিলেন। যা যাত্রীদের অস্বস্তিতে ফেলে দিয়েছিল। এদিন বিমানের পুরো যাত্রাপথে বিমানের ককপিটের দরজা খোলা ছিল।

যার ফলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। যে কোনও সময়ে যে কোনও রকমের বিপদ হতে পারত। এরপর নিউইয়র্ক পৌঁছনো মাত্রই পাইলটকে বরখাস্ত করা হয়। পাশাপাশি নিউ ইয়র্ক থেকে লন্ডনের পৌঁছে দেওয়ার তাঁর ডিউটিও বাতিল করা হয়েছে। এরপর ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইটে বুক করা যাত্রীদের জন্য বিকল্প ভ্রমণের ব্যবস্থা করেছে। এদিকে গত মাসে সোশ্যাল মিডিয়ায় কোডিয়াক বেনি বেনসন স্টেট বিমানবন্দরে অবতরণের সময় আলাস্কা এয়ার লাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমানের সঙ্গে একাধিক হরিণের সংঘর্ষের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যার ফলে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) তদন্ত শুরু করে। বিমানটি রানওয়েতে নামার সময় এই ঘটনা ঘটেছিল, যেখানে বেশ কয়েকটি হরিণ টারম্যাক জুড়ে ঘুরে বেড়াচ্ছিল।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল