রাস্তার মধ্যেই দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, পুড়ে মৃত ৭

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বাস দুর্ঘটনা ভিয়েতনামে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) ভোরে দক্ষিণ ভিয়েতনামে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় সাতজন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ জানিয়েছে, বাসটি লাম দং প্রদেশ থেকে নিকটবর্তী বাণিজ্যিক কেন্দ্র হো চি মিন সিটির দিকে যাচ্ছিল। সেই সময়ে বাসে আগুন ধরে যায় এবং আগুনের লেলিহান শিখা গ্রাস করে। ২৪ আসনের বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে এবং ভেতরে থাকা যাত্রীরা আটকে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। প্রায় ৩০ মিনিট পর উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 

আরও পড়ুন: আট বছর আগে হারিয়েছেন স্ত্রীকে, আজও তাঁর ছবিতে ফুল দিয়েই দিন শুরু অটোচালকের…

বাসে আগুন লাগার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।  আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসে আগুন লেগে যাওয়ার পরেই ৪১ বছর বয়সী চালক ত্রান থান হাই যাত্রীদের সরে যাওয়ার জন্য চিৎকার করে ডাকেন, কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে অনেকেই সময়মতো  বাস থেকে বের হতে পারেননি। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা