দেশে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল ১৭ শিশু সহ ৭১ আফগান শরণার্থীর

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইরান থেকে বিতাড়িত আফগানদের বাস। এখনও পর্যন্ত পাওয়া খবরে মারা গিয়েছেন ৭১ জন। যাঁদের মধ্যে কমপক্ষে ১৭ জন শিশু রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ দুর্ঘটনার কবলে ইরান থেকে বিতাড়িত আফগানদের বাস। এখনও পর্যন্ত পাওয়া খবরে মারা গিয়েছেন ৭১ জন। যাঁদের মধ্যে কমপক্ষে ১৭ জন শিশু রয়েছে। দেশে ফেরার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হলেন ৭১ জন আফগান শরণার্থী। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৯ অগস্ট) আফগানিস্তানের পশ্চিম প্রদেশ হেরাতে। জানা গিয়েছে, আফগানদের নিয়ে আসা বাসটির সঙ্গে ট্রাক এবং মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষের পর আগুন লেগে যায়।

কয়েক দশক ধরে আফগানিস্তানের খারাপ রাস্তাঘাট থাকার কারণে মহাসড়কে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। আল জাজিরা থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, সম্প্রতি বাসটি প্রতিবেশী ইরান থেকে বিতাড়িত আফগানদের নিয়ে তাদের রাজধানী কাবুলের দিকে যাচ্ছিল। দেশে ফেরার পথেই তারা মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হন। এ বিষয়ে হেরাত প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন, বাসটি ইরান থেকে কাবুলের দিলে যাচ্ছিল, যাত্রীরা সকলেই আফগান নাগরিক। বাসটি বেপরোয়া গতিতে থাকার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ওই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন যে, সীমান্ত ক্রসিং পয়েন্ট ইসলাম কালা থেকে সমস্ত যাত্রী গাড়িতে উঠেছিলেন।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনির একটি ঘোষণার পরেই দিনেই এই দুর্ঘটনাটি ঘটে। মন্ত্রী আগামী মার্চ মাসের মধ্যে আরও ৮,০০,০০০ মানুষকে দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। এদিকে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে, ইরান থেকে বিতাড়িত আখগানরাই এই দুর্ঘটনায় মারা গিয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নিহতদের মধ্যে বেশিরভাগই বাসের যাত্রী ছিলেন। আর ট্রাকে থাকা দুইজন এবং মোটরসাইকেলে থাকা আরও দুজন নিহত হয়েছেন।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল