Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইরানের বিক্ষোভে মৃত্যু কানাডার নাগরিকের, সমালোচনায় সরব একাধিক দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গত ২০ দিনের বেশি সময় ধরে সরকার বিরোধী আন্দোলনের জেরে জ্বলছে ইরান। এই বিক্ষোভের জেরে মৃত্যু হয়েছে তিন হাজারের বেশি মানুষের। একাধিক দেশ ইরানে থাকা নিজেদের দেশের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশিকা জারি করেছে। এই আবহে সামনে এল মর্মান্তিক এক খবর। দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভে মধ্যে ইরানে একজন কানাডিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ।

সোশ্যাল মিডিয়া পোস্টে অনিতা আনন্দ বলেছেন, একজন কানাডিয়ান নাগরিক “ইরানি কর্তৃপক্ষের হাতে” মারা গিয়েছেন এবং কানাডায় কনস্যুলার কর্মকর্তারা মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। জীবনযাত্রার ব্যয় দ্রুত বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দুই সপ্তাহেরও বেশি সময় আগে শুরু হয়েছিল এবং সরকারের হস্তক্ষেপ সত্ত্বেও এই বিক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়েছে। কানাডার বিদেশমন্ত্রী বলেছেন যে কানাডা এই সহিংসতার নিন্দা করে এবং অবিলম্বে বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানিয়েছে। কানাডিয়ানদের অবিলম্বে ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন কাউন্সিল এক  বিজ্ঞপ্তিতে বলেছে যে ইরানে সাম্প্রতিক বিক্ষোভের পর হতাহতের সংখ্যা বৃদ্ধিতে তারা “গভীরভাবে উদ্বিগ্ন”।

আরও পড়ুন: সরকারবিরোধী আন্দোলনে গ্রেফতার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করল ইরান

কানাডার নাগরিকের মৃত্যুর পর কানাডাসহ জি–৭ দেশগুলোর বিদেশমন্ত্রীরা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত সহিংসতা’র নিন্দা জানিয়েছেন। তাঁরা ইরানি কর্তৃপক্ষকে সংযম ও মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর আস্বাস দিয়েছেন। ইরানের সরাকারের বিরুদ্ধে চলা বিক্ষোভের জেরে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। সরকার বিরোধী বিক্ষোভের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৪২৮ জন।  তবে স্বস্তির খবর ৮০০ জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ডের সাজা স্থগিত করেছে ইরান সরকার।

বক্স অফিসে চাঙ্গা ‘রাজা শিবাজি’, ৪০ কোটি আয়ের পথে রীতেশ দেশমুখের ছবি

৪৩তম জন্মদিনে তিরুপতি মন্দিরে তৃষার প্রার্থনা, ভোটগণনার দিনে বাড়ল আলোচনার ঝড়

৯ বছর পর PSL চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি, বাবর আজমের হাতে ট্রফি তুলে দিলেন নকভি

রিলস বানাতে গিয়ে ট্রেনের সিট ছিঁড়ে ভিডিও শুট! দুই যুবকের কাণ্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

তেজী ঘোড়ার মতো ছুটছে শেয়ারবাজার, কয়েক মিনিটে লগ্নিকারীদের পকেটে ৪ লক্ষ কোটি

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

বাসস্টপে মহিলার পাশে দাঁড়িয়ে হস্তমৈথুন বৃদ্ধের, ভিডিও ভাইরাল

‘সব কার্ড আমার কাছে’, ইরানের সঙ্গে যুদ্ধের আবহে ছবি পোস্ট করে কোন বার্তা ট্রাম্পের?

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

হঠাৎই উধাও জিও-র ২০৯ টাকার প্ল্যান! কেন এমন সিদ্ধান্ত?

Amazon Great Summer Sale শুরু, কোন পণ্যে মিলবে ৬৫% পর্যন্ত ছাড় জানেন?

রাজস্থানের মালিকানা বদল নিয়ে আইনি জটিলতা