দলের নেতাদের বিদ্রোহের মুখেই সোমেই ইস্তফা দিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, টরেন্টো: তাঁর নেতৃত্ব নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। লিবারেল পার্টির একাধিক নেতা অবিলম্বে প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফার দাবিতে সোচ্চার হয়েছেন। আগামী বুধবার দলের গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে। ওই বৈঠকে দলের সাংসদরা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার প্রস্তুতি নিয়েছেন। আর তা আঁচ করতে পেরেই আগেভাগে ইস্তফা দিতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আজ সোমবারই (৬ জানুয়ারি) তিনি ইস্তফা দিতে পারেন বলে একাধিক সূত্রের বরাতে জানিয়েছে কানাডার দুই সংবাদমাধ্যম গ্লোব ও মেইল। যদিও এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিছু জানানো হয়নি।

আগামী অক্টোবরেই কানাডায় সংসদ নির্বাচন হওয়ার কথা। কিন্তু ওই ভোটে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সামনে রেখে লড়তে চাইছেন না শাসকদল লিবারাল পার্টির অধিকাংশ সাংসদ। ২০১৩ সালে লিবারাল পার্টির নেতা হিসাবে দায়িত্ব নিয়েছিলেন ট্রুডো। কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে কানাডায় তাঁর জনপ্রিয়তা এখন তলানিতে। বার বার তাঁর সিদ্ধান্ত নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী হিসাবে দেশকে দিশা দেখাতে ব্যর্থ হয়েছেন ট্রুডো। জিনিসপত্রের দাম গগনচুম্বী হওয়ার পাশাপাশি বেকারত্বের সংখ্যাও বেড়ে চল;এছে। পাশাপাশি খলিস্তানি জঙ্গিদের সরাসরি মদত জুগিয়ে ভারতের মতো শক্তিশালী দেশের সঙ্গে পায়ে পা বাঁধিয়ে জগড়া করে পরিস্থিতি প্রতিকুল করেছেন। তাছাড়া হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ট্রুডোর সম্পর্ক মধূর নয়।

২০২৩ সালে এক জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, কানাডার বাসিন্দারা ট্রুডোকে আর রাষ্ট্রপ্রধান হিসাবে পছন্দ করছেন না। আগামী নির্বাচনে লিবারাল পার্টিকে সরিয়ে বিরোধী দল কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসতে চলেছে বলে দাবি করছে বিভিন্ন সমীক্ষক সংস্থা। আগামী বুধবারই লিবারাল পার্টির এক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। ওই বৈঠকেই দলের প্রধানের পদ থেকে ট্রুডোকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জোর জল্পনা চলছে। তাই অপমানিত হওয়ার আগেই লিবারাল পার্টির শীর্ষ নেতার পদ থেকে ট্রুডো সরে দাঁড়াতে চাইছেন বলে তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অন্টারিও প্রদেশের ৭৫ জনের মধ্যে অন্তত ৫১ জন এমপি ট্রুডোকে সরানোর বিষয়ে একমত হয়েছেন।

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি