জোর করে মুসলিম ছেলের সঙ্গে বিয়ে, পাকিস্তানে ক্রমেই বাড়ছে হিন্দু নারী অপহরণের ঘটনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান ইসলাম ধর্মে বিশ্বাসী। তবে দেশভাগের সময় ভারত থেকে সব মুসলিম যেমন পাকিস্তানে যাননি, তেমনই বহু হিন্দুও ভারতে না এসে পাকিস্তানেই রয়ে গিয়েছিলেন। এখন তাঁদের সেই ভুলের মাশুন গুনতে হচ্ছে। পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচারের খবর নতুন কিছু নয়। সিন্ধু প্রদেশ থেকে প্রতিনিয়ত এমন ঘটনা সামনে আসছে যা শুনলে হাড়হিম হয়ে যায়। পাকিস্তানে হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করে মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। সিন্ধুর তান্দো আল্লাইয়ার জেলায় একটি নয়, একযোগে এমন তিনটি ঘটনা সামনে এসেছে। হিন্দু মেয়েগুলির পরিবার এই বিষয়ে একটি এফআইআর দায়ের করেছে।

রবিবার ১৩ জুলাই সুলতানাবাদ থানায় তিনটি পৃথক এফআইআর দায়ের করা হয়। তাতে বলা হয় যে একই থানার বিভিন্ন এলাকা থেকে হিন্দু মেয়েদের অপহরণ করা হয়েছে। শুধু তাই নয়, পাশাপাশি তাদের জোর করে মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। অথচ মেয়েরা এখনও নাবালিকা। থানায় দায়ের করা এফআইআর অনুসারে, তিন জনের নাম খেঞ্চি কোলহি, লতা মেঘবধ এবং মীনা মেঘবধ। তাদের জোর করে অপহরণ করা  হয়, তারপর জোর করে ধর্মান্তরিত করা হয়। একই দিনে মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে দেওয়া হয় তিন জনের।

পাকিস্তানের সংবাদপত্র 'এক্সপ্রেস ট্রিবিউন'-এর একটি প্রতিবেদন অনুসারে, পরিবারগুলি জোরপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং দাবি তুলেছে যত তাড়াতাড়ি সম্ভব অপহরণকারীদের গ্রেফতার করা হোক। পুলিশের কাছে এফআইআর দায়েরের পর, পরিবারের সদস্যরা থানার বাইরে বসে প্রতিবাদও করেন। পরিবারের সদস্যরা দাবি করেছিলেন যে অপহরণকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তারা তাদের বিক্ষোভ থামবেন না। কিন্তু তারপর পুলিশ তাঁদের আশ্বস্ত করেন যে ওই তিন  অপহরণকারীর পরিবারকে গ্রেফতার করা হবে, তারপর নাবালিকার পরিবার শান্ত হয়। 
এদিকে, মঙ্গলবার ওই তিন নাবালিকা অপহরণকারীদের সঙ্গে সিন্ধু হাইকোর্টের হায়দরাবাদ সার্কিট বেঞ্চে হাজির হয়। আদালতের সামনে তারা তিনজনই জানায়, নাবালিকারা স্ব-ইচ্ছায় ধর্মান্তরিত হয়েছে এবং তাদের মুসলিম প্রেমিকদের বিয়ে করেছে। তিন নাবালিকায় নতুন নামকরণ হয়েছে কালসুম (খেঞ্চি কোলহি), বিসমা (লতা মেঘবধ) এবং সামাইমা (মীনা মেঘবধ)। সিন্ধুর ওই আদালত তিন নাবালিকা এবং তাদের অভিযুক্ত স্বামীদের জামিন মঞ্জুর করেছে। 
সিন্ধু মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ইকবাল আহমেদ ডেথো মঙ্গলবার জেলা এসএসপিকে একটি চিঠি লিখে ধর্মান্তরের তিনটি ঘটনারই নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল যে মেয়েদের বয়স সম্পর্কে যথাযথ তদন্ত হওয়া উচিত। যদি মেয়েরা সত্যিই নাবালিকা হয়, তাহলে সিন্ধু বাল্যবিবাহ নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুসারে তাদের বিয়ে অবৈধ হবে। 
সিন্ধুতে হিন্দু সংখ্যালঘু মেয়েদের অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর এবং তারপর বিয়ের ঘটনা বাড়ছে। পাকিস্তানে পুলিশ প্রশাসন এবং সরকারের বিরুদ্ধে প্রায়শই হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং তাদের অধিকার উপেক্ষা করার অভিযোগ আনা হয়।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল