ফেসবুকে লাইভ স্ট্রিমিং করার সময় গুলিবিদ্ধ যুবক, স্বচক্ষে প্রিয়জনের মৃত্যু দেখলেন পরিবারের সদস্যরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশে দিনে দিনে বেড়ে চলেছে হত্যালীলা। বুধবার শিকাগোতে এক ব্যক্তিকে তার গাড়ির বাইরে পার্কিং লটে গুলি করে হত্যা করা হয়। সেই সময় তিনি আবার পরিবারের সকলের জন্য লাইভ স্ট্রিমিং করছিলেন। ফলে গুলিচালনা ও গুলিবিদ্ধ হওয়ার বিষয়টিও লাইভে আসে। সেটি আবার দেখতে পান মৃতের প্রিয়জনেরা। তাঁদের জন্য এটি যে কতখানি মর্মান্তিক ছিল, তা তো আর বলে দিতে হয় না। নিউইয়র্ক পোস্টের খবর অনুসারে, মৃতের নাম কেভিন ওয়াটসন। তিনি শিকাগোর দক্ষিণ অস্টিনে তুতো ভাই জ্যাক স্মিথের কর্মস্থলে যাচ্ছিলেন। গাড়িতে ওঠার পর বন্ধুবান্ধব এবং পরিবারের জন্য লাইভ স্ট্রিমিং শুরু করেছিলেন। তখনই এই ঘটনা ঘটে।

বুধবার, ৪২ বছর বয়সী ওই ব্যক্তি (পরিচিত ছিলেন টাগ নামে) লাইভ স্ট্রিমিং করে দর্শকদের কাছে সাম্প্রতিক সময়ের পার্কিং বিরোধের কথা বলছিলেন। ঠিক তখনই সন্ধ্যা ৬:১৪ মিনিট নাগাদ পুলিশ স্টেশন থেকে এক মাইল পূর্বে ডব্লিউ ম্যাডিসন স্ট্রিটের ৫০০০ ব্লকে একটি গাড়ি তাঁর পাশে এসে থামে। গাড়ির চালক সশস্ত্র অবস্থায় ছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়াটসন ওই ব্যক্তিকে তাঁর পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন। তারপর গাড়ি থেকে বেরিয়ে এসে সামান্য মজা করে বলেন, “হোয়াটস আপ? হেল না”। এই কথাটুকু শেষ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ভিডিওর অডিওতে একটি গুলির শব্দ শোনা যায়। পুলিশ জানিয়েছে, ওয়াটসনের বুকে গুলি লেগেছিল।

গুলির শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা তরিঘড়ি কেভিন ওয়াটসনকে মাউন্ট সিনাই হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। ওয়াটসনের পরিবারের সদস্যদের অভিযোগ, ওয়াটসন বন্দুকধারীকে চিনতেন এবং গুলি চালানোর আগে বন্দুকধারীর হাত থেকে বন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তাঁরা এই সমস্ত বিশয়টি লাইভ স্ট্রিমিংয়ে দেখেছিলেন। ওয়াটসনের হত্যাকাণ্ড শিকাগোতে কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এই শহরটি বর্তমানে বন্দুকচালকদের স্বর্গরাজ্য হয়ে উঠছে। শুধুমাত্র ২০২৫ সালেই শিকাগোতে গুলিবিদ্ধ হয়ে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল