ইউক্রেন-রুশ যুদ্ধের জন্য দায়ী আমেরিকা, বাইডেন প্রশাসনকে নিশানা চিনের

সেই সঙ্গে ন্যাটো জোট ভেঙে দেওয়ারও দাবি তুলেছে শি চিনফিংয়ের দেশ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাখঢাক রেখে নয়, ইউক্রেন-রুশ যুদ্ধের জন্য সরাসরিই আমেরিকাকে কাঠগড়ায় তুলল চিন। সেই সঙ্গে ন্যাটো জোট ভেঙে দেওয়ারও দাবি তুলেছে শি চিনফিংয়ের দেশ। শুক্রবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিক সম্মেলনে আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘রুশ-ইউক্রেন সঙ্ঘাতকে জিইয়ে রাখছে আমেরিকা। ইউক্রেনকে লাগাতার রাশিয়ার বিরুদ্ধে উসকানি দিয়ে চলেছে।’

ইউক্রেন-রাশিয়া সঙ্ঘাতের পর থেকেই চিনকে ভ্লাদিমির পুতিনের পাশে না দাঁড়ানোর জন্য সতর্ক করে দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। মস্কোকে সমরাস্ত্র দিয়ে সাহায্য করলে চরম পরিণতি ভোগ করতে হবে বলে বেজিংয়ের উদ্দেশে হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও সেই হুঁশিয়ারিকে আমলই দিচ্ছেন না চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। বেজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও চাপের মুখে মাথানত করা হবে না।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার যুদ্ধে যাতে চিনকে পাশে পাওয়া যায়, তার জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। চিনের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। আর তার আগেই আমেরিকার বিরুদ্ধে গর্জে উঠলেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান। নিয়মিত সাংবাদিক সম্মেলনে আমেরিকার বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরেই ন্যাটো ভেঙে দেওয়া উচিত ছিল। অথচ দেখা গেল সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর আগ্রাসী নীতি নিয়ে চলেছে ন্যাটো। সদস্য সংখ্যা ১৬ থেকে বেড়ে ৩০ হয়েছে। উত্তর অতলান্তিকের পূর্বদিকে এক হাজার কিলোমিটার নিজেদের ক্ষমতার পরিধি বিস্তৃত করেছে। রুশ সীমান্তের কাছাকাছি চলে গিয়েছে।’  

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ