রাশিয়া থেকে শিক্ষা, টাইফুন আছড়ে পড়ার আগেই প্রায় ৩ লক্ষ মানুষকে সাংহাই থেকে সরাল চিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমে ভূমিকম্প, তারপর সুনামি- দুই প্রাকৃতিক বিপর্যয়ে কেঁপে উঠেছে রাশিয়া। রাশিয়ার কামচটকা উপদ্বীপ জেগে উঠেছে আচমকায়। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়া। ভূমিকম্পের পরে আছড়ে পড়ে সুনামি। রাশিয়ার পাশাপাশি জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও আছড়ে পড়েছে সুনামি। একইসঙ্গে বিপর্যয় দেখা দিয়েছে চিনেও।

চিনের সাংহাই শহরে আঘাত হানার সম্ভাবনা রয়েছে টাইফুন কো মেইয়ের। বিপর্যয় আসার আগেই কার্যত সতর্ক হয়েছে বেজিং প্রশাসন। ইতিমধ্যেই প্রায় ৩ লক্ষ সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। বুধবার চিনের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে।

টাইফুন কো মেইয়ের আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে সাংহাই সেন্ট্রাল মেটেওরোলজিক্যাল অবজারভেটরি অর্থাৎ সেদেশের আবহাওয়া দফতর। বুধবার দুপুরে তারা জানিয়েছে ভয়ংকর ভাবে আছড়ে পড়তে পারে কো মেই। সেইসঙ্গে হবে প্রবল বৃষ্টি হবে।

আবহাওয়ার কথা মাথায় রেখে আগে থেকেই সাংহাইতে জারি করা হয়েছিল হলুদ সতর্কতা। কিন্তু আবহাওয়া দফতরের সাবধানবাণীতে আরও সতর্ক হল প্রশাসন। তারা ইয়েলো অ্যালার্ট বাড়িয়ে বর্তমানে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। রেড অ্যালার্টের পরেই অরেঞ্জ অ্যালার্টকে চরম সতর্কতা স্তর বলে মনে করা হয়।

ইতিমধ্যেই কো মেই চিনে আঘাত হেনেছে। বুধবার ভোর ৪:৩০ মিনিটের দিকে চিনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়ান প্রদেশে প্রথমে টাইফুন আঘাত হানে। সন্ধ্যার দিকে কো মেই আঘাত হানার কথা সাংহাইতে। এই মুহূর্তে চিনের প্রতিটি মানুষ অত্যন্ত আতঙ্কিত। তবে তাদের পাশে রয়েছে সরকার সে কথা জানাতেই প্রায় ৩ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে

চিনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে যে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত কমপক্ষে ২ লক্ষ ৮৩ হাজার মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। চিনের উপকূলীয় এলাকাগুলি ইতিমধ্যে প্লাবিত হয়েছে। সেখানে বিচ বলে আর কিছু নেই। জনগণ জলের মধ্য দিয়েই হাঁটাচলা করছেন।

এমনিতেই রাশিয়া ও জাপানসহ প্রশান্ত মহাসাগরীয় বলয়ে ভূমিকম্প ও সুনামি হয়েছে। তাতে আতঙ্কিত চিন, তাই বড়সড় কোনও বিপদ এড়াতেই আগেভাগে সচেতন হয়েছে তারা। চিনের ভূমিকম্প ও ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে যা যা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায় সে সবই নেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে টহলদারি এবং উদ্ধার কার্যের জন্য সব সময় প্রস্তুত রয়েছে বাহিনী।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল