দুর্নীতির অপরাধে আরও এক প্রাক্তন সরকারি আধিকারিককে মৃত্যুদণ্ড দিল চিনের আদালত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান আরও একবার স্পষ্ট করল চিন। প্রায় তিন দশক ধরে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ ঘুষ গ্রহণসহ একাধিক দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আদালতের দাবি, ১৯৯৩ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করার সময় তিনি অবৈধভাবে ২.২ বিলিয়ন ইউয়ানেরও বেশি টাকা ও সম্পত্তি গ্রহণ করেছিলেন।

চিনের পূর্বাঞ্চলের শহর নানজিংয়ের প্রাক্তন সরকারি কর্মকর্তা ইয়াং ইউলিনকে একাধিক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে জিয়াংসু প্রদেশের চাংঝৌ ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট। আদালতের বিবৃতি অনুযায়ী, বিভিন্ন নির্মাণ প্রকল্প, ব্যবসায়িক অনুমোদন, জমি বরাদ্দ এবং সংস্থাগুলিকে কার্যকরী মূলধন সংগ্রহে সাহায্য করার বিনিময়ে ইয়াং বিপুল অঙ্কের ঘুষ নেন। তদন্তে আরও উঠে এসেছে, ঘুষ গ্রহণের পাশাপাশি তিনি সরকারি টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, ঘুষ লেনদেন এবং অর্থপাচারের মতো একাধিক অপরাধে জড়িত ছিলেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে চিনে সামনে আসা দুর্নীতির মামলাগুলির মধ্যে আর্থিক লেনদেনের পরিমাণের বিচারে এটি অন্যতম বৃহৎ। বিচার চলাকালীন ইয়াং নিজের অপরাধ স্বীকার করেন এবং আদালতে অনুশোচনাও প্রকাশ করেন। মামলার শুনানি মার্চ ও এপ্রিল মাসে দুই দফায় প্রকাশ্যে অনুষ্ঠিত হয়। সেখানে ৩০ জনেরও বেশি ব্যক্তি উপস্থিত ছিলেন। রায়ে আদালত ইয়াংয়ের সমস্ত ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ঘুষের মাধ্যমে অর্জিত সম্পদের সম্পূর্ণ টাকা উদ্ধার করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আরও পড়ুন: দামেস্কেতে ফরাসি প্রেসিডেন্টের হোটেলের কাছে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

এই মামলাটি ইয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দীর্ঘদিনের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে। দীর্ঘদিন ধরে চলা এই অভিযানে বহু প্রভাবশালী সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রায়ত্ত সংস্থার শীর্ষকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও সমালোচকদের একাংশের অভিযোগ, এই অভিযান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের কোণঠাসা করতেও ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে দুর্নীতির অভিযোগে একাধিক উচ্চপদস্থ চিনা কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। ২০২১ সালে রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রাক্তন পার্টি সেক্রেটারি লাই শিয়াওমিন ঘুষ, আত্মসাৎ এবং অন্যান্য অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন এবং পরে সেই সাজা কার্যকর হয়। এছাড়া ২০২৪ সালে ইনার মঙ্গোলিয়ার কর্মকর্তা লি জিয়ানপিংয়ের মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়। তবে অন্যদিকে আপিলের পর ২০২১ সালে তাঁর শাস্তি পরিবর্তন করে স্থগিত মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়।

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর