দামেস্কেতে ফরাসি প্রেসিডেন্টের হোটেলের কাছে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সফরে গিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাঁর সফরের সময়েই রাজধানী দামেস্কে শোনা গিয়েছে একাধিক বিস্ফোরণের শব্দ। তারপরেই শহরের আকাশজুড়ে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। ম্যাক্রোঁ যে হোটেলে রয়েছেন তার খুব কাছেই এই বিস্ফোরণ হয়েছে। বহু মানুষে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন,  তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ঘটনাস্থলের আশপাশ থেকে ধোঁয়া উঠতে দেখেছেন। টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজেও দামেস্কের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে। সিরিয়ার একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাজধানীর একটি হোটেলের কাছে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়েছে। ওই হোটেলেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অবস্থান করার কথা ছিল। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। হতাহত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য  জানানো হয়নি। 

আরও পড়ুন: দুর্নীতির অপরাধে আরও এক প্রাক্তন সরকারি আধিকারিককে মৃত্যুদণ্ড দিল চিনের আদালত

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে বর্তমানে দামেস্কে  রয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ জানিয়েছে, বিস্ফোরণের সময় ম্যাক্রোঁ প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রাস্তায় ছিলেন। তবে তিনি বিস্ফোরণের শব্দ শোনেননি এবং তাঁর সফরসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।   

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল