চিনের সঙ্গে ১২২ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব রাজনীতির টানাপড়েনের মাঝেই সম্পর্ক আরও গভীর করল চিন ও পাকিস্তান। অফুরন্ত জ্বালানি থেকে স্মার্ট প্রযুক্তি একাধিক গুরুত্বপূর্ণ খাতে এবার একসঙ্গে এগোতে চলেছে চিন ও পাকিস্তান। প্রায় ১২২ কোটি ডলারের এক বিশাল বিনিয়োগ চুক্তি সম্পন্ন হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বেজিং সফরেই সামনে এল বিলিয়ন ডলারের এই বড় চুক্তি।

চার দিনের চিন সফরে থাকা শাহবাজ শরীফের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা বাণিজ্য, কৃষি , জলবায়ু, শিক্ষা, প্রযুক্তি ও জ্বালানি খাতেও একাধিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিগুলোর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। দ্বিপক্ষীয় বৈঠকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে সবসময় সর্বোচ্চ গুরুত্ব দেবে চিন। তিনি পাকিস্তানকে চিনের অত্যন্ত ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য বন্ধু বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া বিশেষ প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চিন ও পাকিস্তানকে ‘আয়রন ব্রাদার’ বা অটুট বন্ধু রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন। দুই দেশের এই অনন্য সম্পর্কের কোনও তুলনা হয় না বলে মন্তব্য করেন তিনি। গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও উপস্থিত ছিলেন। এর পাশাপাশি বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরান সংকট দূর করতে পাকিস্তানের নেওয়া শান্তি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে চিন। এই বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল