মহিলা সেজে যৌনতার প্রলোভন দেখিয়ে ১০০০ পুরুষকে ফাঁসানো ‘সিস্টর হঙ’কে চেনেন?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনের নানজিং শহর থেকে এমন একটি ঘটনার কথা উঠে এসেছে যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এখানে ‘সিস্টার হং’ বা ‘নানজিং আঙ্কেল রেড’ নামে পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিজেকে মহিলার ছদ্মবেশে রেখে গোপনে ১,০০০ জনেরও বেশি পুরুষের সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করার এবং তারপর সেগুলি অনলাইনে বিক্রি করার।

অভিযুক্ত ব্যক্তি লম্বা গাউন, নকল চুল এবং ভারী মেকআপ দিয়ে নিজেকে একজন মহিলা হিসেবে পরিচয় দিত। সোশ্যাল মিডিয়ায় সে বিউটি ফিল্টার এবং পরিবর্তিত কণ্ঠস্বর ব্যবহার করত যাতে পুরুষরা বিশ্বাস করে যে আসলে তিনি একজন মহিলা।

সাউথ মর্নিং চায়না পোস্টের মতে, অভিযুক্ত জিয়াও তার বাড়িতে একটি গোপন ক্যামেরা স্থাপন করেছিলেন। তিনি প্রেম এবং ঘনিষ্ঠ সম্পর্কের অজুহাতে পুরুষদের বাড়িতে ডেকে এনে তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলি রেকর্ড করত। তার পরে, সেই সব ভিডিও অনলাইন গ্রুপগুলিতে শেয়ার করত। বলা হচ্ছে যে, সেই সব ভিডিও দেখার জন্য আগে সদস্য হতে হত। আর সদস্যপদ পেতে ১৫০ ইউয়ানও (ভারতীয় মূদ্রায় প্রায় ১,৭০০ টাকা) দিতে হত জিয়াওকে।

কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে জিয়াওর বয়স প্রায় ৬০ বছর। তার প্রায় ১৬৯১ জন পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। তবে পুলিশ জানিয়েছে যে এই সংখ্যাটি অতিরঞ্জিত এবং স্পষ্ট করে বলা হয়েছে। অভিযুক্তের বয়স আসলে ৩৮ বছর।

মজার ব্যাপার হল, জিয়াও পুরুষদের কাছ থেকে টাকা দাবি করতেন না। বরং, তিনি তাদের কাছ থেকে ছোট ছোট উপহার গ্রহণ করতেন -যেমন দুধ, ফল, খাবার অথবা রান্নার সামগ্রী। এই কেলেঙ্কারি অনেক পরিবার এবং সম্পর্কের মধ্যে ঝড় তুলেছিল। ভিডিও এবং ছবিগুলি এত বিস্তারিতভাবে শেয়ার করা হয়েছিল যে অনেক পুরুষকে তাদের পরিবার এবং বন্ধুরা শনাক্ত করতে পেরেছিল।

নানজিং পুলিশ জিয়াওকে গ্রেফতার করেছে এবং মামলার তদন্ত চলছে। পুলিশ জনগণকে এই ভিডিওগুলি শেয়ার না করার এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য আবেদন করেছে।

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা