ক্যান্সারের গবেষণাপত্র চুরি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিঠটানের চেষ্টা, গ্রেফতার চিনা চিকিৎসক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টায় সারা বিশ্ব জুড়ে চলছে গবেষণা। মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই ক্যান্সার গবেষণার নথি নিয়ে নাকি পালাচ্ছিলেন এক গবেষক! সম্প্রতি হিউস্টন বিমান বন্দরে গ্রেফতার করা হয়েছে এক চিনা ডাক্তারকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি মার্কিনি অর্থে চলা ক্যান্সার গবেষণার নথি চুরি করে চিনে পাচারের চেষ্টা করছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

গত ৯ই জুলাই হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয় ডক্টর ইউনহাই লি নামের এই ৩৫ বছর বয়সী চিনা ডাক্তারকে। রীতিমতো নাটকীয়ভাবে তাঁকে আটক করা হয়। আসলে ক্যান্সারের নথি চুরি করে উড়ানে চেপে নিজ দেশে যেতে চেয়েছিলেন ইউনহাই। কিন্তু সিকিউরিটি টেস্ট দিতে গিয়েও হয়ে গেল গড়মিল। সিকিউরিটি চেকিংয়ের সময় ডক্টর ইউনহাই লি’র ল্যাপটপে কিছু গোপন ও গুরুত্বপূর্ণ গবেষণা সংক্রান্ত তথ্য পাওয়া যায়। তথ্যগুলি খুঁটিয়ে দেখে তো চক্ষু চড়কগাছ সিকিউরিটি অফিসারদের। তাঁরা দেখেন ইউনহাই লি আমেরকা ছাড়ছেন স্তন ক্যান্সারের গবেষণার ডেটা নিয়ে। এরপরেই তাকে গ্রেফতার করা হয়।

হ্যারিস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ডক্টর লি-এর বিরুদ্ধে ‘থেফ্ট অফ ট্রেড সিক্রেটস’ এবং ‘ট্যাম্পারিং উইথ অ্যা গভর্নমেন্ট রেকর্ড’ এই দুই অভিযোগে মামলা করা হয়েছে। যদি ‘থেফ্ট অফ ট্রেড সিক্রেটস’ প্রমাণিত হলে ওই চিকিৎসকের ২ থেকে ১০ বছর পর্যন্ত জেল, পাশাপাশি ১০,০০০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। আর যদি ‘ট্যাম্পারিং উইথ অ্যা গভর্নমেন্ট রেকর্ড’ প্রমাণিত হয় তাহলে ১ বছরের কারাদণ্ড এবং ৪,০০০ ডলার পর্যন্ত জরিমানা হবে ডক্টর ইউনহাই লি’র।

২০২২ সাল থেকে এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টার-এ গবেষণা চালাচ্ছিলেন লি। তিনি যে দলের সঙ্গে কাজ করছিলেন সেই দলটি স্তন ক্যান্সারের বিস্তার রোধে একটি ভ্যাকসিন তৈরির জন্য কাজ করছিল। গত ১ জুলাই লি নিজ পদ থেকে ইস্তফা দেন, তারপরেই প্রায় সম্পূর্ণ হয়ে আসা গবেষণার যাবতীয় নথি চিনের একটি সার্ভারে ট্রান্সফার করেন।

এই প্রসঙ্গে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শন টের এক বিবৃতিতে বলেন, “হিউস্টন বিশ্বের গুরুত্বপূর্ণ মেডিক্যাল ইনস্টিটিউশনের ঘাঁটিগুলির মধ্যে একটি। এটি পরিচালিত হয় জনসাধারণের টাকায়। আমাদের দেশ এবং আমাদের সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ চিকিৎসা আবিষ্কারের ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করি।”

এদিকে এই ঘটনার পর বিশ্ব জুড়ে শুরু হয়েছে হৈ চৈ। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই চৌর্যবৃত্তির ফলে আমেরিকা-চিনের সম্পর্ক খারাপ হতে পারে। এক দেশের গোপন নথি অন্য দেশে পাচার করা মানে তা গুপ্তচরবৃত্তির মতো কাজ। সেই কাজ করেছেন ডক্টর ইউনহাই লি। এর ফলে ভবিষ্যতে আমেরিকা ও চিনের মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতায় ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল