আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তাইওয়ান সীমানায় ফের যুদ্ধবিমান ও জাহাজ মোতায়েন চিনের  

নিজস্ব প্রতিনিধিঃ তাইওয়ান ভূখণ্ডের কাছে চিনা যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে লাল ফৌজ। তাইপেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, গত তিন দিনে কমপক্ষে ৮৪টি চিনা সামরিক বিমান ও ৩৩টি সামরিক জাহাজ শনাক্ত করা হয়েছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় পিএলএ-এর সমুদ্র ও বিমান মহড়ার সময় এই সামরিক বিমান ও জাহাজ চোখে পড়ে।  

শানডং হল মূল ভূখণ্ড। তাইওয়ানের দক্ষিণতম প্রান্ত থেকে 60 নটিক্যাল মাইল দূরে চিনা সামরিক মহড়া চোখে পড়ে। এগুলির মধ্যে ২৮টি সামরিকযান মধ্যরেখা অতিক্রম করেছে। তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (ADIZ) প্রবেশ করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

চিন এখন পর্যন্ত পশ্চিম প্রশান্ত মহাসাগরে কোনো মহড়ার বিষয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। চিন তাইওয়ানের ওপর নিজেদের কর্তৃত্ব জাহির করতে নিয়মিত সামরিক মহড়া চালায়। তাইওয়ানের এই চিনের সামরিক মহড়া শানডং দ্বীপের জন্য বিপজ্জনক বলে উদ্বেগ প্রকাশ করেছেন গোয়েন্দা মন্ত্রণালয়ের জেনারেল স্টাফ মেজর জেনারেল হুয়াং ওয়েন-চি।  

সম্প্রতি চিনের স্ট্যান্ডার্ড ম্যাপে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে অন্তর্ভুক্ত করে চিন। পাশাপাশি ভারতের অরুণাচল প্রদেশ তাঁদের ভূখণ্ড বলে দাবি করে চিন। তাঁদের এই কর্তৃত্ব জাহিরের প্রচেষ্টা বারংবার সীমান্তে উদ্বেগের সৃষ্টি করে চলেছে।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ