লেবাননের সঙ্গে শিগগিরই সরাসরি আলোচনা শুরু, জানালেন নেতানিয়াহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর অংশ হিসাবে লেবাননের সঙ্গে শিগগিরই সরাসরি আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইজরায়েলের প্রধানমন্ত্রীর  দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লেবাননের তরফে ইজরায়েলের সঙ্গে বার বার আলোচনায় বসার ইচ্ছেপ্রকাশ করা হয়েছে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে, আমি গতকাল মন্ত্রিসভাকে যত দ্রুত সম্ভব লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছি।’ কূটনৈতিক পর্যবেক্ষকরা নেতানিয়াহুর এমন বিবৃতিতে আশার আলো দেখছেন। তাঁরা মনে করছেন, ইরান-আমেরিকা যুদ্ধবিরতির কারণে মধ্যপ্রাচ্যে ফের শান্তি ফিরে আসার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। লেবানন ও ইজরায়েল যুদ্ধবিরতিতে রাজি হলে অস্থিরতা অনেকটাই কমবে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের পাশাপাশি লেবাননের বিরুদ্ধেও যুদ্ধ শুরু করেছে ইজরায়েলি সেনা। মূলত ইরানপন্থী সশসস্ত্র জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়েই হামলা চালাচ্ছে নেতানিয়াহু সরকার। গত বুধবার ইরানের সঙ্গে আমেরিকা দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী তেহরানে হামলা চালানো বন্ধ করেছে ইজরায়েলি সেনা। কিন্তু লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।

ইতিমধ্যে তেহরানের তরফে জোর দিয়ে বলা হয়েছে, ‘যে কোনও যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।’ তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের তরফে পাল্টা দাবি জানানো হয়েছে যে, লেবানন কখনই যুদ্ধবিরতির প্রাথমিক চুক্তির অংশ ছিল না।’ তবে যুদ্ধবিরতি শুরুর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন, লেবাননও এই যুদ্ধবিরতির আওতায় থাকবে।

এদিন ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার কথা জানালেও স্পষ্ট করে দেওয়া হয়েছে, ‘আলোচনার মূল লক্ষ্য হবে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইজরায়েল ও লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা।’

 

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আটকে ৫০ পরিবার, মৃত ২

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি