রুশ সেনাদের বিরুদ্ধে গুচ্ছ বোমা ব্যবহার শুরু ইউক্রেনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: রাশিয়ার সেনাদের রুখতে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো গুচ্ছ বোমা (ক্লাস্টার বোমা) ব্যবহার শুরু করেছে ইউক্রেনীয় সেনা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি। তবে গুচ্ছ বোমা ব্যবহার করে রুশ সেনাদের বিরুদ্ধে আধো সাফল্য পেয়েছে কিনা ভোলদিমির জেলেনস্কির দেশের সেনারা তা আবশ্য নির্দিষ্টভাবে বলতে পারেননি তিনি।

সম্প্রতি যুদ্ধের প্রয়োজনীয় সরঞ্জাম ফুরিয়ে গিয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র সাহায্য চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেই অনুরোধে সাড়া দিয়ে বিশ্বের একশোটির বেশি দেশে নিষিদ্ধ গুচ্ছ বোমা  কিয়েভে পাঠায় বাইডেন প্রশাসন। যদিও রুশ-ইউক্রেন যুদ্ধে ভোলদিমির জেলেনস্কির দেশের পাশে দাঁড়ালেও কিয়েভে গুচ্ছ বোমা পাঠানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছিল ব্রিটেন, স্পেন, কানাডা-সহ একাধিক দেশ।

গত ১৩ জুলাই ওয়াশিংটন থেকে গুচ্ছ বোমার প্রথম চালান কিয়েভে পৌঁছয়। আর তার পরেই ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনের ভূখণ্ডে অবস্থানরত রুশ সেনাদের হটাতে ক্লাস্টার বোমা ব্যবহার করা হবে। কোনও ভাবেই রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করা হবে না। প্রথম চালান কিয়েভে পৌঁছনোর পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হল, গুচ্ছ বোমা ব্যবহার শুরু করেছে রাশিয়া। যদিও এ বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রূশ প্রে্সিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই হুঙ্কার ছেড়েছিলেন, রাশিয়ার কাছেও পর্যাপ্ত গুচ্ছ বোমা রয়েছে এবং প্রয়োজনে ওই বোমা ব্যবহার করে কিয়েভ ও তার বন্ধুদের যোগ্য জবাব দেওয়া হবে।

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে