চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিসিসিপিতে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা বিশ্বখ্যাত কমেডিয়ান রেজিনাল্ড ক্যারল

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ফের সহিংসতা! ২০ অগস্ট শুক্রবার আমেরিকার মিসিসিপিতে এলোপাথাড়ি গোলাগুলি তে প্রাণ হারিয়েছেন বিশ্বখ্যাত কৌতুক অভিনেতা রেজিনাল্ড ক্যারল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে। কমেডিয়ানকে হত্যা করার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ভাই। পাশাপাশি তিনি গোপনীয়তা বজায় রাখতে অনুরোধ করেছেন ভক্তদের। মিসিসিপির সাউথ্যাভেনে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন বাল্টিমোরের কৌতুকাভিনেতা রেজিনাল্ড ক্যারল। যিনি “রেগি” নামে ভক্তদের কাছে পরিচিত ছিলেন।

সাউথ্যাভেন পুলিশ জানিয়েছে যে, “ঘটনার দিন তারা বার্টন লেনে গুলি চালানোর সহিংসতার বিষয়ে একটি ফোনকল পান। এরপর তাঁরা সেখানে গিয়ে দেখতে পান, কমেডিয়ান গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয় নি। তিনি ঘটনাস্থলেই মারা যান। তাঁকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত একজন ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। এ প্রসঙ্গে ২৩ অগস্ট পুলিশ জানিয়েছে, “এই ঘটনা পরিপ্রেক্ষিতে একজন পুরুষকে হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে রেজিনাল্ড ক্যারলের হত্যার অভিযোগ আনা হয়েছে। রেজিনাল্ড ক্যারলের পরিবারের ধৈর্য এবং বোঝাপড়ার জন্য সম্প্রদায়কে ধন্যবাদ। তদন্ত এখনও চলছে।”

রেজিনাল্ড ক্যারলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর, তার ভাই, জোনাথন ক্যারল, ফেসবুকে একটি আবেগঘন বার্তা শেয়ার করে জানিয়েছেন, “রেগি ক্যারলের মৃত্যুতে যারা সমবেদনা প্রকাশ করেছেন, আপনাদের সকলের প্রতি আপনাদের ভালোবাসা সাদরে গৃহীত হয়েছে। রেগির মৃত্যুর সংবেদনশীল প্রকৃতির কারণে, আমরা সকলকে অনুরোধ করছি, যতক্ষণ না আমরা সমস্ত তথ্য নিশ্চিত করি, ততক্ষণ পর্যন্ত কোনও তথ্য প্রকাশ্যে শেয়ার করা থেকে বিরত থাকুন। যদি আপনি কোনও তথ্য পোস্ট করে থাকেন, তাহলে আমরা শ্রদ্ধার সঙ্গে পোস্টটি মুছে ফেলার জন্য অনুরোধ করছি। আপনা দের বোঝাপড়া এবং প্রেমময় সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ।” রেজিনাল্ডের মৃত্যুর তাঁর সহ-কৌতুকাভিনেতারা শোক প্রকাশ করেছেন। বাল্টিমোরের মবটাউন কমেডি ক্লাব লিখেছে, “ক্ষমায় বিশ্রাম নিন @comedianreggiecarroll, আমাদের শহরের একজন মহান প্রতিভার মৃত্যুতে মবটাউন পরিবার এবং বাল্টিমোর কমেডি সম্প্রদায় অত্যন্ত শোকাহত। রেগির পরিবারের প্রতি আমাদের প্রার্থনা।”

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ