হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রে তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ৪৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। ইতিমধ্যেই তাঁদের সন্ধানে উদ্ধার কাজ চলছে।

আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম সূত্রে খবর , তানগানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোইয়ি বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা। জানা গিয়েছে, নৌকাটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের সঙ্গে বিভিন্ন পণ্যও ছিল। বৃহস্পতিবার তানজানিয়ার কিগোমা বন্দর থেকে কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে রওনা দিয়েছিল নৌকাটি। মাপেরা গ্রামের কাছে তানগানিকা হ্রদে পৌঁছানোর পর দুর্ঘটনাটি ঘটে। এক জীবিত যাত্রী অ্যানি মোয়ানি রেডিও ওকাপিকে জানান, রাত প্রায় ১টার দিকে যাত্রীদের ঘুম থেকে ডেকে তোলা হয়। তখন তাঁরা দেখতে পান, নৌকাটি একদিকে কাত হয়ে গেছে। এরপর কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। কঙ্গোর দুর্গম এলাকাগুলিতে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম নৌপথ। কিন্তু অতিরিক্ত যাত্রী বহন, পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাব এবং জীবনরক্ষাকারী জ্যাকেটের স্বল্পতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কিগোমা-কালেমি নৌপথে এক মাসেরও কম সময়ে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। গত ২৮ আগস্ট কিগোমা বন্দরে জ্বালানি নেওয়ার সময় একটি নৌযানে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় ছয়জনের মৃত্যু হয় এবং একজন নিখোঁজ হন। গত জুলাইয়েও মধ্য কঙ্গোতে কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা