চিকেন র‍্যাপে ‘মহিলার আঙুলের টুকরো’! গ্রাহকের দাবিতে শোরগোল, সাফাই কী দিল রেস্তোরাঁ?

মারাত্মক ঘটনা! মুরগির রোস্টের মধ্যে একটি নারীর আঙুল খুঁজে পেলেন একজন মার্কিন মহিলা। যা দেখে রীতিমতো হতভম্ব রেস্তোরাঁর সমস্ত গ্রাহক। কোথায় ঘটল এমন ঘটনা?

Share:

নিজস্ব প্রতিনিধি: মারাত্মক ঘটনা! মুরগির রোস্টের মধ্যে একটি নারীর আঙুল খুঁজে পেলেন একজন মার্কিন মহিলা। যা দেখে রীতিমতো হতভম্ব রেস্তোরাঁর সমস্ত গ্রাহক। কোথায় ঘটল এমন ঘটনা? তবে ঘটনাটি দু’বছর আগের, কিন্তু দু বছর পরে এটি সংবাদের শিরোনাম হওয়ার কারণ কী? মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের ১৭ নভেম্বর ৪৩ বছর বয়সী মেরি এলিজাবেথ স্মিথ কুইন্সের ভূমধ্যসাগরীয় খাবারের দোকান ক্রিয়েট অ্যাস্টোরিয়া থেকে মুরগির ওই রেসিপিটির অর্ডার দিয়েছিলেন। এরপর তিনি মুরগির রোস্টে কামড় দিতে গিয়ে সেখানে দেখতে পান মানুষের একটি আঙুলের ডগা। যার মধ্যে তরতাজা নখ।

তিনি সেখানেই মুরগির ঠ্যাংটি ফেলে দেন। ভাগ্যক্রমে তিনি এটি গিলে ফেলেননি। কিন্ত এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্মিথ। এরপর তিনি আঙুলের ডগাটি পরীক্ষা করতে পাঠান, সেখান থেকে তাঁকে জানানো হয় যে, এটি একজন মহিলার মানুষের টিস্যু। এরপর বিষয়টি তিনি পুলিশকে জানান। এই ঘটনায় চরম মানসিক আঘাত পেয়েছিলেন স্মিথ। তাঁর আইনজীবী জানিয়েছেন, ‘স্মিথ যখন মুরগির খাবারটিতে কামড় দিয়েছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে, সবকিছু ঠিক নেই। এরপর তিনি থুতু ফেলে দিয়েছিলেন। স্মিথ একজন রিয়েল এস্টেট এজেন্ট। এরপর স্মিথ যাতে কোনও রোগের সংস্পর্শে না আসেন সেই কারণে তিনি নিবিড় অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি নেন। তবে এই ঘটনার পর স্মিথের মুরগির কোনও খাবার খেতে অনেক সময় লেগে গিয়েছিল। তিনি একপ্রকার ট্রমা টাইজ হয়ে গিয়েছিলেন। তবে এই ঘটনার পরপরই তিনি আঙুলের ডগাটি নিয়ে একটি ওয়াক-ইন মেডিকেল ক্লিনিকে ছুটে যান। চিকিৎসকদের দেখান। এবং চিকিৎসক বলেন এটি মানুষের টিস্যু।’

তবে ওই রেস্তোরাঁ স্মিথের দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করে। রেস্তোরাঁর মালিক বলেছেন যে, মহিলা যেদিন তাদের রেস্তোরাঁয় খেয়েছিলেন, সেদিন ওই রেস্তোরাঁয় কোনও মহিলা কর্মচারী ছিলেন না। তাহলে কী করে খাবারে মহিলার আঙুল থাকতে পারে? কিন্তু স্মিথ বিরোধিতা করে বলেছেন যে, তিনি সেদিন স্পষ্টভাবে দেখেছিলেন যে, ক্রিয়েটে মহিলারা কর্তব্যরত রয়েছেন। কিন্তু রেস্তোরাঁর মালিক, টেডি কারাগিয়া নিস, পিপল এবং পোস্ট উভয়ের কাছে বিবৃতিতে অভিযোগের তীব্র অস্বীকার করেছেন। এবং এটিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল