দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে মৃত ৫৯, বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ঘূর্ণিঝড়ে বেসামাল মাদাগাস্কার। গত সপ্তাহে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে মাদাগাস্কারে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। এমনটাই তথ্য পাওয়া গিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের পক্ষ থেকে। এটি হল  চলতি বছর ভারত মহাসাগরীয় দ্বীপ দেশটিতে আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড়। ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে। 

 মাদাগাস্কারের ন্যাশনাল ব্যুরো ফর রিস্ক এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (বিএনজিআরসি) জানিয়েছে  গেজানির তাণ্ডবে ৮০৪ জন আহত হয়েছেন  এবং ১৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। ঘূর্ণিঝড়টির কারণে ১৬ হাজার ৪২৮ জন ,মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং আরও ৪ লক্ষ  ২৩ হাজার ৯৮৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

আরও পড়ুন: পারমাণবিক ইস্যুতে আজ বৈঠক ভেস্তে গেলে শুরু হবে ইরান-আমেরিকার যুদ্ধ?

ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডব চালানোর মাত্র ১০ দিন আগে ফিতিয়া নামের আরেকটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল। সেই সময়ে  ১৪ জন নিহত ও ৩১ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেছিলেন। মাত্র ১০ দিনের ব্যবধানে ফের ঘূর্ণিঝড়ের হামলায় গোটা এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। জানা গিয়েছে ঘূর্ণিঝড় গেজানি  দাপট দেখানোর সময়ে  প্রায় ১৮৫ কিলোমিটার একটানা বাতাসের বেগ ছিল  যা দমকা হাওয়া আকারে ঘণ্টায় প্রায় ২৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল।   আবহাওয়া দফতর এক বিবৃতিতে  জানিয়েছে, ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে মোজাম্বিক চ্যানেল পাড়ি দিয়ে মোজাম্বিকের দক্ষিণ প্রান্তে গিয়ে আঘাত হানে। গেজানির প্রভাবে মোজাম্বিকের ওই অঞ্চলের উপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যায় আর উপকূলে প্রায় ১০ মিটার উঁচু জলোচ্ছ্বাস আঘাত হেনেছিল।  মাদাগাস্কারের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জেলা আম্পানিহিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। 

 

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

ফের শুরু হচ্ছে যুদ্ধ? দেশের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ তেহরানের ভারতীয় দূতাবাসের

আমেরিকার হামলায় বাদ গিয়েছে পা, ঝলসেছে মুখ-ঠোঁট, প্লাস্টিক সার্জারি হবে মোজতবার

লেবানন ও ইজরায়েলের মধ্যে আরও তিন সপ্তাহ সংঘর্ষবিরতি, ইরানে পরমাণু অস্ত্র ব্য়বহার হবে না বলেও জানালেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ