পারমাণবিক ইস্যুতে আজ বৈঠক ভেস্তে গেলে শুরু হবে ইরান-আমেরিকার যুদ্ধ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যত সময় যাচ্ছে ততই বাড়ছে আমেরিকার সঙ্গে ইরানের সংঘাতের সম্ভাবনা। আজ মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে চলেছে পারমাণবিক ইস্যুতে ইরান ও আমেরিকার মধ্যে দ্বিতীয় ধাপের বৈঠক। বৈঠকের জন্য ইতিমধ্যেই জেনেভায় পৌঁছেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে এই বৈঠক যদি সফল না হয় তাহলে কি ইরানের উপর আমেরিকার হামলা নিশ্চিত? এই নিয়ে শুরু হয়েছে চর্চা।

 বৈঠকের আগে এক্স হ্যান্ডেলে আরাঘচি লিখেছেন, “একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি   বাস্তব ধারণা নিয়ে আমি জেনেভায় এসেছি ।  দুই দেশের উচ্চ পর্যায়ের এই বৈঠক পরোক্ষভাবে যুক্ত থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।” এই বৈঠকে    ওয়াশিংটনের পক্ষ থেকে  থাকতে পারেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “কূটনৈতিক সমাধানের সুযোগ আছে, তবে চুক্তি করা কঠিন হবে।”

আরও পড়ুন: তারেকের মন্ত্রিসভায় থাকছেন ১২ পূর্ণ ও ১৮ প্রতিমন্ত্রী 

অন্যদিকে ইরানও তাদের জায়গায় স্থির রয়েছে। বৈঠকের আগে ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা শিথিল না হলে কোনো সমঝোতা হবে না। ইরান তাদের স্পষ্ট দাবিতে জানিয়েছে,  সমঝোতা হলে তা হবে দুই পক্ষের দেওয়া-নেওয়ার ভিত্তিতে। শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি তারা মানবে না বলেই সাফ জানিয়েছে আমেরিকাকে। একাধিক সূত্রে জানা গিয়েছে, ট্রাম্পের প্রস্তাবে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেও চলে। তাই অনেকে আশঙ্কা করছেন এই বৈঠক যদি ভেস্তে যায় তাহলে শুরু হতে পারে ইরান আমেরিকার যুদ্ধ। কারণ   ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে চুক্তি না করলে ইরানে মার্কিন হামলা অনিবার্য।  

 

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি