বন্যার কবলে  ফিলিপাইন, প্রাণ হারালেন ২০ জন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ লাগাতার বৃষ্টিপাতের জেরে  বন্যার কবলে পড়েছে ফিলিপাইন। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, দাভাও দে ওরো প্রদেশে ১৩ জন নিহত হয়েছেন, দুজন নিখোঁজ রয়েছেন। এছাড়াও প্রতিবেশী দাভাও দেল নর্তে প্রদেশে সাতজন নিহত হয়েছেন।

জাতীয় দুর্যোগ সংস্থার তথ্য অনুযায়ী, উত্তর-পূর্ব মৌসুমি এলাকায়  তৈরি হয়েছে নিন্মচাপ। আর সেই নিন্মচাপের জেরেই ২৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ মিন্দানাও অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়। যার ফলে দক্ষিণ মিন্দানাও অঞ্চলে দেখা দেয় বন্যা এবং ভুমিধস। প্রশাসনের তরফে জানান হয়েছে, এই বন্যার জেরে ৮ লাখ ১২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে প্রায় ৮৫ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে পাঠান হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।

অন্যদিকে গত  জানুয়ারির মাঝামাঝি সময়ে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতে শুরু হয়। আর সেই বৃষ্টির  কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১৮ জনের মৃত্যু হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দাভাও দে ওরো প্রদেশে দেখা দিল বন্যা। উল্লেখ্য,  দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রায়ই ভূমিধস ও বন্যা হয়। এটি ৭,৬০০ দ্বীপের একটি দ্বীপপুঞ্জ যেখানে বছরে প্রায় ২০টি গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হানে। তাই লাগাতার বন্যার জেরে এই  ব্যাহত হচ্ছে জনজীবন।  

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে