চিনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ চিনের  উন্নান প্রদেশে আচমকাই ভূমিধস। ধস নামার ফলে চাপা পড়েছেন ৪৭ জন। জরুরিভিত্তিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাঁচশোর বেশি মানুষকে। তবে এই ভুমিধসের জেরে প্রাণ হারিয়েছেন ১১ জন। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। এখনও চলছে উদ্ধারকাজ। মনে করা হচ্ছে এই উদ্ধারকাজ শেষ হলে  আরও বাড়বে নিহতের সংখ্যা।

সোমবার চিনের স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিট নাগাদ ভূমিধসের ঘটনাটি ঘটে। আচমকা ভূমিধসের ঘটনাটি ঘটায় চাপা পড়ে যায় ১৮টি পরি্বার। ১৮টি পরিবারের ৪৭ জন চাপা পড়ে গিয়েছেন। ভূমিধসের খবর পাওয়ার পর উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছোয় দুশোর বেশি উদ্ধারকর্মী। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্ঘটনাগ্রস্থ এলাকায় উদ্ধারকর্মীদের  সবকরমের চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। গোটা ঘটনায় তৃতীয় ধাপের সতর্কবার্তা জারি করা হয়েছে। কিন্তু কী কারণে এই ভূমিধসের ঘটনাটি ঘটেছে, তা অবশ্য জানা যায়নি।

জানা গিয়েছে, চিনের তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়াকে হার মানিয়ে ৩৩টি দমকলের ইঞ্জিন ও দশটি লোডিং মেশিন উদ্ধারকাজে হাত লাগিয়েছে। দ্রুত উদ্ধারকাজ করার জন্য ২০০টিরও বেশি তাঁবু, ৪০০ টি কুইল্ট, ৬০০ টি সুতির কোট এবং ১৪ সেট জরুরি আলোর সরঞ্জামও সরবরাহ করেছে প্রশাসন। বর্তমানে জোরকদমে চলছে উদ্ধারকাজ ।

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা

প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়, জারি লাল ও হলুদ সতর্কতা

‘চোর, চোর’, লক্ষ-লক্ষ টাকা হাতানোর অভিযোগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার

ত্বিশা শর্মার শাশুড়ির জামিন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

মালাবদলের পরই ৫ লক্ষ টাকা দাবি বরপক্ষের, বিয়ের মণ্ডপেই বড় সিদ্ধান্ত কনের

হামে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতারি এড়াতে বাংলাদেশ ছেড়ে পালালেন মোল্লা ইউনূস

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

বাদুড়িয়ায় তৃণমূল চেয়ারম্যানের পাট ক্ষেতে মাটির তলা থেকে উদ্ধার কোটি কোটি টাকা

মহার্ঘভাতা মামলাকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সূচি বদল, নয়াদিল্লি সফরে শুভেন্দু

জাতীয় সড়কে এসআইআর ইস্যুতে তাণ্ডব চালানোর অপরাধে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য