মরক্কোয় মৃত্যুমিছিল, ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২১২২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মরক্কোয় ভূমিকম্পে হতাহতের সংখ্যা ক্রমশই বাড়ছে। মৃত্যুমিছিল দেখছে মরক্কো। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২২। আহত হয়ে ২৪০০-এর বেশি মানুষ হাসপাতালে ভর্তি। আহতদের মধ্যে বহু মানুষের অবস্থা গুরুতর। উদ্ধারকার্য এখনও চলছে। বিদেশি উদ্ধারকারী ব্যক্তিদের প্রথম দলটি স্পেন থেকে মরক্কোর উদ্দেশ্যে রওনা দিয়েছে।

গত শুক্রবার(৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১.১১ নাগাদ মারাকেশ থেকে  ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে অ্যাটলাস মাউন্টেন অঞ্চলের কিছু পাহাড়ি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। রবিবার একই অঞ্চলে ভূমিকম্প পরবর্তী কম্পন হয়। যার মাত্রা ৪.৫। ফলে ক্রমাগত এই ঘটনায় আতঙ্কে স্থানীয় মানুষ। ভূমিকম্পের উৎপত্তিস্থল আল হাউস প্রদেশের দুটি গ্রামে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। আহত ব্যক্তিদের জন্য রক্তদান করতে মরক্কোর নাগরিকেরা মারাকেশের হাসপাতালগুলিতে মানুষ যাচ্ছে।  

ইতিমধ্যেই মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫৬ উদ্ধারকারীর একটি দল উড়োজাহাজে জারাগোজা থেকে মারাকেশের উদ্দেশে রওনা করেছে। তল্লাশি চালাতে তাদের সঙ্গে চারটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও পাঠানো হয়েছে। স্পেনের পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশ মরক্কোর রাজা মহম্মদ ষষ্ঠকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আফ্রিকান ইউনিয়ন এবং ইউরোপীয় কমিশন থেকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

রাধাকৃষ্ণের প্রেমলীলার উৎসব শুরু কবে? জেনে নিন ঝুলনযাত্রার তিথি

বয়স বাড়লেই বিপাকক্রিয়া কমে না, তবে কেন বাড়ছে ওজন?

বাড়ি থেকে বেরোনোর সময়ে পিছন থেকে ডাক ‘অযাত্রা’! কী বলছে জ্যোতিষশাস্ত্র?

আজকের রাশিফল: পেটের সমস্যা দেখা দেবে, অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন…

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ