দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত একই পরিবারের ৩ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : শীতের সকালে রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির মেট্রো আবাসনে এই অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৩ জনের ঝলসে মৃত্যু হয়েছে। আবাসনের আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল ও দমকল। ৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে রাজধানীর আদর্শ নগরের একটি আবাসনে আগুন লাগে। আবাসেনর ৫ তলায় আগুন লেগেছে। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরেই পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ৬টি ইঞ্জিন ও পুলিশ। তাঁরা হিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। দীর্ঘ চেষ্টার পর অবশেষ আগুন নেভানো সম্ভব হয়েছে। ভোরে আগুন লাগায় ঘুমের ঘোরে বাড়ি থেকে বের হতে পারেননি এক পরিবারের সদস্যরা। পুলিশের অনুমান আগুনে ঘর থেকে বের হওয়ার সুযোগই পাননি তাঁরা। সেখানে জীবন্ত ঝলসে মৃত্যু হয়েছে তাঁদের। মৃতরা হলেন, অজয় (৪২), নীলম (৩৮)  জাহ্নবী (১০)।  আগুনকে নিয়ন্ত্রণে আনার পরে ঘর থেকে ৩ জনের দেহ উদ্ধার করে পুলিশ। দেহ দেখে পুলিশের অনুমান, ঘর থেকে বের হওয়ার সুযোগ পাননি তাঁরা। দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ওই আবাসনের কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা তাঁর খোঁজ করা হচ্ছে। আচমকা কী করে আগুন লাগল তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে , শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল। তাঁরাই নমুনা সংগ্রহের কাজ করছে।

 

 

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে