ব্যাঙের পায়ের চাহিদা বাড়ছে ফ্রান্সে, বিপন্নের মুখে প্রজাতি

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘদিন ধরেই ফ্রান্সে তুঙ্গে ব্যাঙের পায়ের চাহিদা । বর্তমানে ব্যাঙ রফতানির জন্য  ইউরোপিয়ান ইউনিয়নকে অতিরিক্ত চাপ দিচ্ছে ফ্রান্স। এরফলে ক্রমেই  বাড়ছে ব্যাঙ রফতানি।  এবার ব্যাঙ রফতানি বৃদ্ধির ফলে চিন্তায় পড়েছে বিজ্ঞানীরা। তারা বলেছেন, লাগাতার ব্যাঙ খাওয়ার পরিমাণ বাড়ায় পরিবেশে নষ্ট  হচ্ছে ভারসাম্য। পাশাপাশি একটি প্রজাতি বিপন্ন হতে চলেছে।

তাই বিভিন্ন গবেষক , পশুচিকিৎসক সহ অন্তত ৫০০ জনের ও বেশি বিশেষজ্ঞ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ‘অত্যধিক ব্যাঙ খাওয়ার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। ব্যাঙ প্রজাতি ভবিষ্যতে যাতে না নষ্ট হয় সেইজন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবেশবিদরা। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই তথ্য, সেখানে দেখা গিয়েছে ইউরোপীয় ইউনিয়ন প্রতি বছর ৮০-২০০ মিলিয়ন ব্যাঙ আমদানি করে। তারমধ্যে বেশির ভাগটাই যায় ফ্রান্সে। জানা গিয়েছে, এই ব্যাঙ গুলি মূলত আসে ইন্দোনেশিয়া, তুরস্ক ,আলবেনিয়া এবং  ভিয়েতনামের খামার থেকে ।

ইউরোপীয় ইউনিয়নের অন্য যেকোনো দেশের তুলনায় ফ্রান্সে বেশি ব্যাঙের পা খাওয়া হয়। কারণ, ব্যাঙের পা ভাজা ফ্রান্সের বাসিন্দারা খেতে খুব পছন্দ করে। গবেষণায় দেখা গিয়েছে, বর্তমানে বেশ  কিছু ব্যাঙের  প্রজাতি আর বৃদ্ধি হচ্ছে না। তাই পরিস্থিতি সামাল দিতে  ইতিমধ্যেই ৪৬টি পরিবেশবাদী এনজিওর একটি গ্রুপ ফেব্রুয়ারিতে ফ্রান্সের পরিবেশ মন্ত্রণালয়ের কাছে চিঠি লিখেছে।

সকালে উঠেই এলাচ জল খাচ্ছেন! জেনে নিন এই পানীয়ের ৫ উপকারিতা

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়