একুশে আইন, গরু ঢেঁকুর তুললেই গুনতে হবে কর!

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গরু ঢেকুর তুললেও নাকি কর দিতে হয়। বাস্তবে এটা সত্যি ঘটনা, সাজানো গল্প নয়।কেউ যদি গরু পোষেন, তবে সরকারকে তার জন্য দিতে হয় বাড়তি কর। জানেন কী কোন দেশে এমন আজব নিয়ম।

এমন নিয়ম রয়েছে ডেনমার্কে। গরুর ঢেঁকুর প্রতি কর গুনতে হয় সেখানকার মানুষজনদের। দিব্যি সেখানকার মানুষজন এই নিয়ম মেনে চলছেন। কতৃপক্ষের দাবি যে গরু ঘাস খায়, সেই গরুদের ঢেকুর তোলার সময় মুখ থেকে নির্গত হয় মিথেন গ্যাস। যা পরিবেশের জন্য ক্ষতিকর। মিথেন গ্যাস পরিবেশের জন্য কার্বন ডাই অক্সাইডের চেয়েও বেশি ক্ষতিকর। তাই ডেনমার্ক এমন পদক্ষেপ নিয়েছে। যাতে কৃষকদের সচেতন করতে পারে। একইসঙ্গে যাতে তারা পরিবেশবান্ধব উপায়ে গরু পোষে।

ডেনমার্কের কৃষি মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে,১০ টি গরুর ঢেঁকুরে বছরে এক টন মিথেন নির্গত হয়। টন প্রতি এই মিথেনের উপর কর হল দশ ইউরো। তবে এই কর আরোপ নিয়ে মাথাব্যথা নেই গরুর খামারিদের।পরিবেশের কথা বিবেচনায় তারা বাড়তি করের বিষয়টি মেনে নিয়েছেন।

এই নিয়ে ডেনমার্কের খাদ্য, কৃষি ও মৎস বিষয়ক মন্ত্রী ইয়াকব ইয়েন্সন জানিয়েছেন, ‘এমন নিয়মের কারণ হল কৃষকদেরকে পরিবেশবান্ধব খামার গড়তে জোর দেওয়া। যাতে তারা আরও বেসি সচেতন হতে পারে পরিবেশ নিয়ে। তাই আমরা ঠিক করেছি খামারের কিছু জমি নেব এবং সেখানে বেশি বেশি গাছপালা লাগাব।এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে চাই।’

উল্লেখ্য, এর আগে অবশ্য নিউজিল্যান্ড সরকার এমন নিয়ম চালু করেছিল। তবে ডেনমার্কের পরিবেশ সুরক্ষা বিষয়ক সংস্থাগুলো গবাদি পশুর খাদ্য পরিবর্তন করতে নারাজ। কৃষকদের পরিবেশ বান্ধব কাজে উৎসাহ জুগিয়েছেন তারা।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা