বিমান থেকে নামার সময়ে ঝগড়া, রেগে ফরাসি প্রেসিডেন্টের মুখে সপাটে চড় কষালেন স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমান থেকে নামার সময়ে কোনও এক কারণে স্ত্রী ব্রিজিত তোনিয়োর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। আর তার পরেই ঘটল নজির বিমান ঘটনা। লোক-লজ্জার ভয় না করে সোজা স্বামীর মুখ লক্ষ্য করে সপাটে চড় কষালেন ম্যাক্রোঁ পত্নী। কোনও ক্রমে সেই চড় সামলালেন ফরাসি প্রেসিডেন্ট। যদিও ওই বেনজির ঘটনা বন্দি হয়েছে আলোকচিত্রীদের ক্যামেরায়। আর তা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘সান’ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে গতকাল রবিবার (২৫ মে) সন্ধ্যায় ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পা রেখেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। আর ফরাসি প্রেসিডেন্টের বিমান হ্যানয়  বিমানবন্দরের মাটি ছোঁয়ার পরেই ঘটে বেনজির ঘটনা। ধারণ করা ফুটেজে দেখা যাচ্ছে, বিমানের দরজা খোলা অবস্থায় ভিতরে দাঁড়িয়ে আছেন ফরাসি প্রেসিডেন্ট। কটমট চোখে তাকাচ্ছেন স্ত্রী ব্রিজিতের দিকে। কয়েক সেকেন্ডের মধ্যেই ফরাসি প্রেসিডেন্টের স্ত্রী সবাইকে হতবাক করে ম্যাক্রোঁর মুখ লক্ষ্য করে ঘুষি চালান। স্ত্রীর ওই প্রতিক্রিয়ায় বিস্মিত হয়ে যান ম্যাক্রোঁ। তবে অস্বস্তি ও বিড়ম্বনা কাটাতে দ্রুত বিমানের সিঁড়ির দিকে হাত নাড়তে শুরু করেন। এরপর ফরাসি প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বিমান থেকে একসঙ্গে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। ম্যাক্রোঁ তার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেন। কিন্তু স্ত্রী তার পরিবর্তে সিঁড়ির রেলিং ধরে রাখেন।

প্রথমে ফরাসি প্রেসিডেন্টের প্রাসাদের তরফে ম্যাক্রোঁর সঙ্গে তাঁর স্ত্রীর মনোমালিন্যের বিষয়টি ‘গুজব’ বলে জানানো হয়। কিন্তু ফ্রান্সের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছেন, বিমানের মধ্যে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে তাঁর স্ত্রীর হাতাহাতির ক্লিপটি আসল। উল্লেখ্য, মাত্র ১৫ বছর বয়সে ইমান্যুয়েল ম্যাক্রোঁ তিন সন্তানের মা তথা তাঁর ফরাসি সাহিত্যের শিক্ষিকা ব্রিজিত তোনিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান।

সকালে উঠেই এলাচ জল খাচ্ছেন! জেনে নিন এই পানীয়ের ৫ উপকারিতা

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়