রণতরী জেরাল্ড ফোর্ডে আগুন লাগিয়েছে নাবিকরাই? তদন্তে মার্কিন নৌবাহিনী

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে হামলার অভিযোগ উঠেছিল।  লোহিত সাগরে মোতায়েন থাকা এই বিশাল পারমাণবিক  রণতরীতে হঠাৎ আগুন লাগার ঘটনায় নৌবাহিনীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। তবে সত্যি হামলা হয়েছিল নাকি জেরাল্ড আর ফোর্ডে থাকা নাবিকরাই ইচ্ছাকৃতভাবে মার্কিন বিমানবাহী রণতরীটিতে আগুন দিয়েছিল?  খতিয়ে দেখতে  তদন্তে নেমেছে মার্কিন নৌবাহিনী। 

পারমাণবিক  রণতরীতে গত বৃহস্পতিবার  আগুন লেগেছিল যা নেভাতে ৩০ ঘণ্টারও বেশি সময় লেগেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় জাহাজে থাকা ৬০০-রও বেশি ক্রু সদস্যের বিছানা পুড়ে চাই হয়ে গিয়েছে।  প্রায় ১১ মাস টানা সমুদ্রে থাকার পর বিমানবাহী রণতরীটিকে রণে ভঙ্গ দিয়ে মেরামতির জন্য গ্রিসের পথ ধরতে  জয় বলেই জানিয়েছে   আমেরিকা ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। জাহাজের প্রধান লন্ড্রি রুমে লাগা আগুনে প্রথমে দুই নাবিক আহত হওয়ার কথা জানানো হয়েছিল। প্রথমে হামলার কথা বলা হলেও  পরে  মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল  আগুনটি ‘সংঘাত-সম্পর্কিত নয় এবং নিয়ন্ত্রণে এসেছে’।  তবে কী কারণে আগুন লেগেছে তা জানায়নি তারা। তদন্তকারীরা  সেই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে তদন্ত। 

আরও পড়ুন: কাতারে বিশ্বের বৃহত্তম LNG প্ল্যান্টে হামলা ইরানের, গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কা

মার্কিন কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, জাহাজটির লন্ড্রি বিভাগ থেকেই আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে নাবিকদের বেশ কয়েক ঘণ্টা লড়াই করতে হয়েছে। এই অগ্নিকাণ্ডে প্রায় ২০০ জন নাবিক ধোঁয়াজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন এবং তাঁদের চিকিৎসা দিতে হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হেলিকপ্টারে করে অন্যত্র স্থানান্তর করা  হয়। আগুনের প্রভাবে জাহাজের ভেতরের প্রায় ১০০টি আবাসিক কক্ষ বা বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমদিকে পেন্টাগনের তরফে জানানো হয়েছিল যে জাহাজের ইঞ্জিন বা প্রপালশন সিস্টেম অক্ষত রয়েছে এবং রণতরীটি সচল আছে। তবে ক্ষতির পরিমাণ বিচার করে শেষ পর্যন্ত সেটিকে বন্দরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অত্যাধুনিক যুদ্ধজাহাজটি প্রায় নয় মাস ধরে টানা মোতায়েন ছিল। মধ্যপ্রাচ্যে আসার আগে এটি ক্যারিবীয় অঞ্চলে ভেনিজুয়েলাকে ঘিরে সামরিক অভিযানে অংশ নিয়েছিল। দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান করার কারণে নাবিকদের মানসিক চাপ এবং জাহাজের সামগ্রিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?