কাতারে বিশ্বের বৃহত্তম LNG প্ল্যান্টে হামলা ইরানের, গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর ইজরায়েলি- আমেরিকার হামলার পর কেটে গিয়েছে ১৮ দিন । বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য যুদ্ধ পা দিয়েছে ১৯তম দিনে। যত সময় যাচ্ছে ততই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। ইরানের গোয়েন্দা প্রধান ইসমাইল খাতিব এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানিকে হত্যা নাড়িয়ে দিয়েছে তেহরানকে । তারই বদলা হিসেবে দেশটি উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। এবার কাতারে বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) রপ্তানি কেন্দ্রে আঘাত হানল ইরান। কাতারের একটি কমপ্লেক্স “ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত” হয়েছে। 

কর্তৃপক্ষ বুধবার গভীর রাতে জানিয়েছে, রাস লাফান শিল্প শহরে অবস্থিত এলএনজি প্ল্যান্টটি, যা এই মাসের শুরুতে উৎপাদন বন্ধ হওয়ার আগে বৈশ্বিক সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ জোগান দিত, সেখানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর আগে আরও চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছিল। কয়েক ঘণ্টা পর, প্রতিহত করা একটি মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে আবুধাবি তার হাবশান গ্যাস কেন্দ্রগুলি বন্ধ করে দেয়। বৃহস্পতিবার ভোরে রাস লাফানে আরেকটি হামলায় আগুন লেগে যায়, যা কাতারের কর্তৃপক্ষ সামাল দিচ্ছে বলে জানিয়েছে। 

আরও পড়ুন: সোলেইমানি-লারিজানির পর এবার ইজরায়েলের হামলায় মৃত্যু ইরানের গোয়েন্দা মন্ত্রীর

প্রসঙ্গত, ইরানের বিরাট সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইজরায়েলের হামলার পর দিনেই অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যায়। তারপরেই তেহরান  সতর্ক করে বলেছে যে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে বেশ কয়েকটি জ্বালানি কেন্দ্র ” লক্ষ্যবস্তুতে” পরিণত হয়েছে। উড ম্যাকেঞ্জি লিমিটেডের ইউরোপ গ্যাস ও এলএনজি পরিচালক টম মারজেক-ম্যানসার এই হামলার পর বলেছেন, “রাস লাফানের ওপর একটি প্রতিশোধমূলক হামলাই ছিল বৈশ্বিক প্রাকৃতিক গ্যাস বাজারের সবচেয়ে বড় আশঙ্কা। শিল্প কমপ্লেক্সের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমরা এখনও জানি না, তবে যেভাবেই হোক, বৃহস্পতিবার বাজার খোলার পর গ্যাসের দাম বাড়বে।” হামলার পর ব্রেন্ট তেলের ফিউচার মূল্য আরও বৃদ্ধি  পেয়েছে এবং বুধবার তা ব্যারেল প্রতি ৮ শতাংশ পর্যন্ত বেড়ে ১১১.৯০ ডলারে পৌঁছায়।

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫