ইজরায়েলকে ‘ক্যান্সার’ বলেই বিপাকে! নেতানিয়াহুর তোপের মুখে পড়ে পোস্ট ডিলিট পাক মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেরিকা-ইরান শান্তি আলোচনার আগে পাকিস্তান ও ইজরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তীব্র আকার নিয়েছে। শুক্রবার ইসলামাবাদে নির্ধারিত আলোচনার আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফের এক মন্তব্যকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত। তিনি লেবাননে ইজরায়েলের সামরিক পদক্ষেপকে “গণহত্যা” বলে আখ্যা দেন এবং ইজরায়েলকে ‘ক্যান্সার’ বলে মন্তব্য করেন।

এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, আসিফের বক্তব্য “অত্যন্ত আপত্তিকর” এবং শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে তুলে ধরা কোনো দেশের পক্ষ থেকে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে আরও বলা হয়, ইজরায়েলের ধ্বংসের আহ্বানের মতো ভাষা কোনোভাবেই সহ্য করা যাবে না।ইজরায়েলের কড়া প্রতিক্রিয়ার পর খাওয়াজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ করা নিজের বিতর্কিত পোেস্ট মুছে দেন। তবে ততক্ষণে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আরও আসিফের মন্তব্যকে “ইহুদিবিদ্বেষী ও উসকানিমূলক” বলে সমালোচনা করেন।

এই পরিস্থিতি এমন এক সময়ে তৈরি হয়েছে, যখন পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী দুই সপ্তাহের যুদ্ধবিরতির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ইসলামাবাদে পরবর্তী বৈঠকের আয়োজন করছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের  যুদ্ধ  পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।এদিকে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে চুক্তি অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে না। যুদ্ধবিরতির প্রথম ২৪ ঘণ্টায় মাত্র কয়েকটি জাহাজ ওই প্রণালী অতিক্রম করেছে, যা স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম