পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যুমিছিলের সারি ২২১ ছাড়িয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি। সাম্প্রতিক সময়ে হওয়া প্রবল বৃষ্টি ফুঁসছে সে’দেশের নদী স্তর। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) ২২ জুলাই মঙ্গলবার জানিয়েছে,ভারি বৃষ্টিপাতের ফলে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা, ভূমিধস দেখা দিয়েছে। বাজ পড়ে মৃত্যু হয়েছে একাধিক জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন দুজন পুরুষ ও তিন শিশু। আহতের সংখ্যা ১০।

চলতি বছরে বর্ষা শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান ঘোরতর বিপদের সম্মুখীন হয়েছে। প্রচন্ড বন্যা, বৃষ্টি ও বজ্রপাতের মত প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত পাকিস্তানে আহত হয়েছেন ৫৯২ জন। এদের মধ্যে শিশু রয়েছে ১০৪ জন। পাকিস্তানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্জাব। সেখানে নিহত হয়েছেন ১৩৫ জন। আহত এর সংখ্যা ৪৭০। পঞ্জাবের পরেই রয়েছে খাইবার পাখতুনখোয়া। সেখানে নিহত ৪০ জন, ৬৯ জন আহত হয়েছেন। প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগে সিন্ধু প্রদেশে প্রাণ গিয়েছে ২২ জনের। বালুচিস্তানে মারা গিয়েছেন ১৬ জন। আজাদ কাশ্মীরে ১ জন, ইসলামাবাদে ১ জনের মৃত্যু হয়েছে। গিলগিট বালতিস্তানে ৩ জন আহত হয়েছে।

বেশিরভাগ মৃত্যুর কারণ ঘরবাড়ি ধসে বা জলে ডুবে। এ ছাড়া বাজ পড়ে মৃত্যু হয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। সারা পাকিস্তানে কমপক্ষে ৮০৪ টি বাড়ি ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয়েছে। কোনও কোনও বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টাতেই ধসে পড়েছে ২৫টি বাড়ি। প্রায় ২০০র বেশি গবাদি পশু প্রাণ হারিয়েছে। গত ২৪ ঘন্টায় এই সংখ্যাটি আরও ৫ বেড়েছে।
প্রবল বর্ষণে ভয়াবহ অবস্থা পাকিস্তানের বাবুসার অঞ্চলের। এখানে আকস্মিক ভূমিধস দেখা দিয়েছে। সেই সঙ্গে চলছে বন্যা। ফলে যান চলাচলের ১৪ থেকে ১৫ টি রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। আটকে পড়েছেন প্রচুর পর্যটক। তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার সব রকম চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।

পাকিস্তানের আবহাওয়াবিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিন কাশ্মীর, খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ, পঞ্জাব, গিলগিটবালতিস্তানে প্রবল পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে যে সমস্ত জায়গাতে নদী জলাশয় রয়েছে, সেই সমস্ত স্থানে নতুন করে বন্যা ও ভূমিধসের সম্ভাবনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কোনরকম বিপদ এড়াতে বন্যা প্রবণ ও নিম্নভূমিভাগের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল