ফের ট্রাম্পের শুল্ক বোমা, ভারতীয় পণ্যের উপর ১২৬ শতাংশ কর চাপালেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সৌরশক্তি রপ্তানি শিল্পের সামনে বড়সড় ধাক্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতের সৌরশক্তি সংক্রান্ত পণ্যের উপর প্রাথমিকভাবে ১২৬ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে। এর ফলে ভারতের রপ্তানি বাণিজ্য এবং এই খাতের সঙ্গে যুক্ত একাধিক সংস্থা বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি পারস্পরিক শুল্ক আরোপ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন আইনি ধাক্কা খেয়েছে, তবুও শুল্ক নীতিতে আক্রমণাত্মক অবস্থান থেকে সরে আসেননি তিনি। প্রথমে বিশ্বের প্রায় সব দেশের উপর ১০ শতাংশ হারে গ্লোবাল টারিফ আরোপ করা হয়, পরে তা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। এবার সেই তালিকায় যুক্ত হল ভারত, ইন্দোনেশিয়া ও লাওসের সৌরশক্তি পণ্য। 

আরও পড়ুন: অশ্লীল কনটেন্ট দেখানোর দায়ে ৫ OTT প্ল্যাটফর্ম নিষিদ্ধ করল কেন্দ্র

সংবাদসংস্থা সূত্রে খবর, মার্কিন বাণিজ্য বিভাগ ভারতের সৌর পণ্যের ক্ষেত্রে ১২৬ শতাংশ প্রাথমিক আমদানি শুল্ক ধার্য করেছে। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে এই হার ৮৬ থেকে ১৪৩ শতাংশ এবং লাওসের ক্ষেত্রে ৮১ শতাংশ। মার্কিন প্রশাসনের দাবি, বিদেশি ভর্তুকির ফলে এই দেশগুলির সংস্থাগুলি কম দামে সৌর পণ্য বিক্রি করতে পারছে, যা আমেরিকার দেশীয় উৎপাদকদের জন্য ক্ষতিকর। তাই এই শুল্কের মাধ্যমে ঘরোয়া শিল্পকে সুরক্ষা দেওয়াই মূল লক্ষ্য। এই সিদ্ধান্তের প্রভাব ভারতের উপর যথেষ্ট গভীর হতে পারে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আমেরিকা ভারত থেকে প্রায় ৭৯২.৬ মিলিয়ন ডলারের সৌরশক্তি পণ্য আমদানি করেছিল, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। শুধু ভারত, ইন্দোনেশিয়া ও লাওস মিলিয়ে ২০২৫ সালের প্রথমার্ধে মার্কিন সৌর মডিউল আমদানির প্রায় ৫৭ শতাংশ এসেছে। ফলে নতুন শুল্ক কার্যকর হলে ভারতীয় রপ্তানি মারাত্মকভাবে ধাক্কা খেতে পারে। একই সঙ্গে ওয়ারি এনার্জি ও প্রিমিয়ার এনার্জির মতো সংস্থার শেয়ারেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট IEEPA আইনের আওতায় ট্রাম্পের আরোপিত পারস্পরিক শুল্ককে অবৈধ ঘোষণা করে বাতিল করে দেয়। তার পর থেকেই একের পর এক দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। ধারা ১২২ ব্যবহার করে ১৫০ দিনের জন্য গ্লোবাল ট্যারিফ কার্যকর করা হয়েছে, যার মেয়াদ বাড়াতে ভবিষ্যতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।এরই মধ্যে সৌর খাতে এই নতুন শুল্ক আরোপ আন্তর্জাতিক বাণিজ্য মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

‘বেঁচে গেলাম’! একের পর এক বোমা হুমকির মাঝে অমিতাভের রহস্যময় পোস্ট

শচিনকে সঙ্গী করে মুম্বই ঘুরলেন ব্রিটিশ রাজদম্পতি, খেললেন ক্রিকেট! চেখে দেখলেন স্ট্রিট ফুড

মাঝ গঙ্গায় ডুবন্ত কুকুরকে বাঁচিয়ে প্রশংসিত মন্ত্রী ইন্দ্রনীল খাঁ

ছটের প্রসাদ খাওয়াই কাল! পাষণ্ড মা’য়ের মারে মৃত্যু চার বছরের শিশুকন্যার

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ নিজেই সারলেন ৮০ বছরের বলজোর

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে আরও পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক