‘হরমুজ প্রণালির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার’, বিস্ফোরক দাবি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে উত্তেজনা আরও বাড়ার মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে নজিরবিহীন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ এই জলপথের উপর আমেরিকার নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেছেন তিনি। একইসঙ্গে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে ফের কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, তাঁর দৃষ্টিতে হরমুজ প্রণালিকে এই মুহূর্তে কার্যত আমেরিকার ভূখণ্ড হিসেবেই বিবেচনা করা যায়। শুধু জলপথ নয়, তার আশপাশের বিস্তীর্ণ এলাকা এবং স্থলভাগের উপরও আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেন তিনি। ট্রাম্পের বক্তব্য, ইরান বর্তমানে প্রবল চাপের মুখে রয়েছে এবং ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছতে তারা মরিয়া। তবে তাঁর দাবি, তেহরান এখনও আমেরিকার প্রত্যাশিত শর্ত মেনে চুক্তিতে আসতে প্রস্তুত নয়। ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও তীব্র আক্রমণ করেন ট্রাম্প। তাঁর দাবি, তেহরানের হাতে অর্থের ঘাটতি দেখা দিয়েছে এবং দেশের সেনা ও পুলিশকর্মীদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়েছে। ইরানের অর্থনীতি ভয়াবহ মূল্যস্ফীতির কবলে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

পরমাণু কর্মসূচি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করে ট্রাম্প বলেন, ইরানকে কোনওভাবেই পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। তাঁর বক্তব্য, তেহরান পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হলে তা ইজরায়েল-সহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলির বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই এই বিষয়ে কোনও ছাড় দেওয়ার প্রশ্ন নেই বলেও জানিয়ে দিয়েছেন তিনি। ইরানের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই নতুন চাপের অভিযানকে ‘ইকোনমিক ডি-ডে’ হিসেবেও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনের মতে, তেহরানের উপর আর্থিক চাপ বাড়ানোই বর্তমানে ইরানকে আলোচনার টেবিলে আনার অন্যতম প্রধান হাতিয়ার। তবে আমেরিকার এই কৌশলকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক মাধ্যমে দাবি করেছেন, অতীতেও ইরানের বিরুদ্ধে একাধিকবার কঠোর নিষেধাজ্ঞা ও ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করা হয়েছিল, কিন্তু সেগুলি প্রত্যাশিত ফল দেয়নি। আরাঘচির বক্তব্য, অতীতের ব্যর্থ কৌশলেরই নতুন সংস্করণ নিয়ে আবার হাজির হয়েছে ওয়াশিংটন। তাঁর দাবি, এবারও মার্কিন অর্থনৈতিক চাপ শেষ পর্যন্ত ব্যর্থ হবে। একইসঙ্গে ইরানের বিদেশমন্ত্রীর অভিযোগ, নিজেদের অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যা থেকে মানুষের নজর ঘোরাতেই আমেরিকা নতুন করে তেহরানের বিরুদ্ধে চাপ তৈরির চেষ্টা করছে।

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী