‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্টের মেজাজ সকলের ধরা ছোঁয়ার বাইরে। প্রতি মুহূর্তে মুড বদল হয় ডোনাল্ড ট্রাম্পের। দুদিন আগেই জানিয়েছিলেন ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সেই বিষয়ে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে সুইজারল্যান্ডে। তারপরেই খুলে যাবে হরমুজ প্রণালি। আর আজ, বুধবার ফের বেঁকে বসেছেন ট্রাম্প। ফ্রান্সে জি ৭ সামিটের পর সাংবাদিক বৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘চুক্তিটি এখনও চূড়ান্ত নয়। এটা একটা সমঝোতা খসড়া চুক্তি মাত্র। যদি আমার এটা পছন্দ না হয়, যদি ইরান সঠিক আচরণ না করে, তাহলে এবার ওদের মাথায় বোমা ফেলব। গুলি চালাব। কারণ, গত ৪৭ বছর ধরে ওরা দুর্ব্যবহার করে আসছে। বিশ্বে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ইতিমধ্যেই আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। আগামী এক বা দু’দিনের মধ্যে এই পথ সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে।’

আরও পডুন: মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

ইরানের এই বাড়বাড়ন্তের জন্য প্রাক্তন প্রেসিডেন্ট ওবামার দিকেই আঙুল তুলেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ‘ওবামা, ইরানিদের কোটি কোটি ডলার দিয়েছে। ইরান কোনওদিনও পরমাণু অস্ত্র বানাতে পারবে না। এটাই শর্ত।’ ইরান-আমেরিকা মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যে সম্প্রতি ১৪টি বিষয়ের উপর ভার্চুয়ালি একটি মউ স্বাক্ষর করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, ইরান, লেবানন-সহ মধ্যপ্রাচ্যের বাকি অংশে যুদ্ধ বন্ধ হবে। নতুন করে কোনও যুদ্ধ হবে না সেই গ্যারান্টি দেবে ইজরায়েল ও আমেরিকা। হরমুজ থেকে অবরোধ তুলবে আমেরিকা ও ইরান উভয়পক্ষ। ইরানের বাজেয়াপ্ত করা ২৪ মিলিয়ন ডলার ফেরাবে আমেরিকা। ৩০ দিনের মধ্যে ইরানের আশপাশ থেকে সেনা প্রত্যাহারও করবে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে চুক্তি অনুযায়ী শেষ দুটি পয়েন্ট নিয়ে এখনও চিন্তাভাবনা করছে তেহরান। সেটা হল, আমেরিকার হাতে ইউরেনিয়ামের ভাণ্ডার তুলে দেওয়া ও পরমাণুর ব্যবহার না করা। যদিও ইরান প্রথম থেকেই দাবি করে এসেছে তারা পরমাণু শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজে লাগায়। কিন্তু ট্রাম্প তা শুনতে নারাজ। সঙ্গে ইউরেনিয়ামের ভাণ্ডারের চাবি আমেরিকার হাতে তুলে দিল ক্ষতি হবে তেহরানেরও। তাই চাপে রয়েছে ইরানও। এরই মাঝেই সেই কথা ভেবে বেঁকে বসেছেন ট্রাম্পও।

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী