মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ পোষ্য শুধু প্রাণী নয়, বহু মানুষের কাছে তারা পরিবারের সদস্য। অথচ সেই নিরীহ প্রাণীগুলোকেই মাংসের জন্য দিনের পর দিন চুরি করে বিক্রি করছে একটি বড় চক্র। এমনই চাঞ্চল্যকর ঘটনার পর্দাফাঁস হয়েছে ভিয়েতনামে। 

দেশটির হো চি মিন সিটি ও তায় নিনহ প্রদেশে অভিযান চালিয়ে পুলিশ ৪০০-রও বেশি জীবিত বিড়াল উদ্ধার করেছে। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় ৮০টি বিড়ালের দেহ, যেগুলি সম্ভবত ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। আরও ২১টি বিড়াল অন্য একটি স্থান থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে ।  পুলিশ সূত্রে খবর, গত তিন বছর ধরে দক্ষিণ ভিয়েতনামের বিভিন্ন এলাকা থেকে বিড়াল চুরি করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করত এই চক্র। প্রতি দুই থেকে তিন দিন অন্তর চুরি করা প্রাণীগুলিকে নির্দিষ্ট কেন্দ্রে এনে মাংসের ব্যবসার জন্য সরবরাহ করা হত। অনেকেই বলছেন,  মানুষ কি এতটাই নিষ্ঠুর হয়ে উঠেছে যে সামান্য লাভের আশায় নিরীহ প্রাণীদেরও রেহাই দিচ্ছে না? যেসব বিড়াল কারও ঘরের আদরের সদস্য, তাদেরই নির্মম পরিণতি হচ্ছে মাংসের বাজারে।

আরও পড়ুনঃ শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

প্রাণীকল্যাণ সংস্থা জানিয়েছে, উদ্ধার হওয়া বিড়ালগুলোর মধ্যে প্রায় ৪০ টিকে ইতিমধ্যেই মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে বন্দিদশা ও নির্যাতনের কারণে কয়েকটি বিড়ালের মৃত্যু হয়েছে। ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া আইনত বৈধ হলেও, সাম্প্রতিক সময়ে এই প্রথার বিরুদ্ধে জনমত ক্রমশ জোরালো হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের এক বড় অংশ এই বাণিজ্য নিষিদ্ধ করার দাবি তুলেছে। পুলিশের এই অভিযানের প্রসংশা করেছে প্রাণীকল্যাণ সংস্থাগুলি। তবে অনেকেই প্রশ্ন করছেন,  মানুষের স্বার্থ আর লোভের কাছে কি এই ভাবেই বলি হবে নিরীহ প্রাণীগুলি? 

‘লাভ জিহাদ’ মন্তব্যের জেরে এবার আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?