২৪ ঘন্টার মধ্যে ভারতীয় পণ্যে আরও শুল্ক চাপানোর ঘোষণা ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: রাশিয়ার সঙ্গে দিল্লির দোস্তিতে চটে লাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতটাই চটে লাল যে ভারতীয় পণ্যের উপরে আরও শুল্ক বা কর চাপানোর ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার (৫ অগস্ট) মার্কিন বৈদ্যুতিন সংবাদমাধ্যম ‘সিএনবিসি’ টেলিভিশনে দেওয়া এক সাক্ষা‍ৎকারে ওই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাখঢাক না রেখে বলেছেন, ‘বারণ করা সত্বেও রাশিয়া থেকে তেল কিনে চলেছে ভারত। আর তার মূল্য চোকাতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই ভারতের উপরে আরও শুল্ক চাপানো হবে।’ শেষ পর্যন্ত যদি মার্কিন প্রেসিডেন্ট সত্যিই ভারতীয় পণ্যের উপরে আরও শুল্ক চাপায়, সেক্ষেত্রে চরম ক্ষতির মুখে পড়বে ভারতীয় সংস্থাগুলি। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের চাহিদা তলানিতে গিয়ে দাঁড়াবে।

এমনিতেই দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের উপরেই বেশি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। বাংলাদেশি পণ্যের উপরে যেখানে শুল্ক ২০ শতাংশ সেখানে ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ আমদানি কর ও তার উপর পেনাল্টি ধার্য করেছেন তিনি। আর ওই ঘোষণার পরেই দিল্লির সঙ্গে ওয়াশিংটনের ঠান্ডা লড়াই শুরু হয়েছে। যেভাবে পাকিস্তান-বাংলাদেশের মতো পড়শি দেশগুলির উপরে কম শুল্ক চাপিয়ে ভারতীয় সংস্থাগুলিকে হুমকির মুখে ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, তাতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

‘সিএনবিসি’ টেলিভিশনকে দেওয়া সাক্ষা‍ৎকারে মার্কিন প্রেসিডেন্ট রাখঢাক না রেখেই বলেছেন, ‘বারণ করা সত্বেও রাশিয়া থেকে তেল কিনে চলেছে ভারত। আর ওই তেল কিনে রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে মদত জোগাচ্ছে। শুধু তাই নয় রাশিয়া থেকে কম দামে তেল কিনে বেশি দামে বিক্রি করে মুনাফাও লুটে চলেছে ভারতীয় সংস্থাগুলি। তাই সময় এসেছে ভারতীয় পণ্যের উপরে আরও বাড়তি শুল্ক আরোপের।’ ভারত ভাল ব্যবসায়িক অংশীদার নয় বলে জানিয়ে ট্রাম্প বলেছেন ‘তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সাথে ব্যবসা করি না। আমরা ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলাম। কিন্তু আমার মনে হয় আমি আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব, কারণ তারা রাশিয়ান তেল কিনছে।’

 

অর্থনৈতিক সংকটে নাজেহাল বলিভিয়া, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী, ১২ ঘণ্টাতেও মিলল না হদিশ

টোল কেন্দ্রে বচসার জেরে ভয়ঙ্কর কাণ্ড! ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ১২ কিলোমিটার ছুটল গাড়ি…

লাল কার্ড দেখে ইতিহাসে ঠাঁই পেলেন প্যারাগুয়ের মিগেল আলমিরন

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

যুদ্ধবিরতি সত্ত্বেও থামছেন না নেতানিয়াহু, ফের লেবাননে হামলা ইজরায়েলের, নিহত ৫

কৃতির বিকিনি দৃশ্যকে ঘিরে বিতর্ক! ‘ককটেল ২’ মুক্তির পর ক্ষোভে ফুঁসছে নেটনাগরিকরা

১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ তুর্কিদের

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

প্রয়াত ‘ফ্রেন্ডস’ খ্যাত পরিচালক জেমস বারোজ

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট