সমঝোতায় না আসা পর্যন্ত কোনও চুক্তি নয়, বৈঠক থেকে বেরিয়ে জানালেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সমঝোতায় না আসা পর্যন্ত কোনও চুক্তি নয়। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এমন কথাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে মূলত আলাস্কায় বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ও রুশ প্রেসিডেন্ট।

এলমেনডর্ফ-রিচার্ডসন জয়েন্ট বেসে প্রায় তিন ঘণ্টা ধরে তাদের রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠক থেকে বেরিয়ে দুজনেই সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই ট্রাম্পের মুখে শোনা গিয়েছে, আলোচনা সদর্থক হয়েছে। দুজনেই একাধিক বিষয়ে একমত হয়েছেন। তবে বড় কিছু বিষয়ে যেগুলোতে একমত হওয়া যায়নি। ট্রাম্প জানিয়েছেন, এই বৈঠকে যে বিষয়ে আলোচনা হয়েছে, সবটাই ন্যাটো এবং জেলেনেস্কিকে জানাবেন।  রুশ প্রেসিডেন্ট পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আলাস্কায় বৈঠক করতে হাজির হয়েছিলেন। সেখানে দুজনকে করমর্দন করতে দেখা গিয়েছে।

জানা গিয়েছে, প্রথম দফার বৈঠকে ট্রাম্প ও পুতিন ছাড়া ঘরে উপস্থিত ছিলেন শুধু মাত্র অনুবাদক। তাই সেই বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা সঠিকভাবে জানা যায়নি। এই বৈঠকে হাজির ছিলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি। তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর তার আস্থা রয়েছে। এদিন ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেননি কেউ। তবে কোনও চুক্তি হয়নি বলেই জানিয়েছেন।

পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। এই আমন্ত্রণ জানানোর পর ইতিবাচক উত্তর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন ট্রাম্প আরও বলেছেন, রাশিয়া থেকে যাঁরা তেল কিনছেন তাঁদের ওপর চাপানো শুল্ক নিয়ে ভাবনা চিন্তা করবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছোতে না পারায় বৈঠক ‘ফলপ্রসূ’ হয়নি বলে মনে করা হচ্ছে। তবে ট্রাম্পকে মস্কোয় আমন্ত্রণ জানানোয় বৈঠকের সম্ভাবনা খোলা রয়েছে।

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ