পাক-আফগান যুদ্ধে নাক গলাবে না আমেরিকা, কড়া বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত ক্রমশ আরও জটিল আকার নিচ্ছে। দু’দেশের সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা থামার কোনও লক্ষণ নেই। আফগানিস্তানের খোস্ত প্রদেশের তালেবান প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান দিক থেকে ফের আক্রমণ চালানো হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে গোলাগুলি ও সামরিক তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যেও চরম উদ্বেগ তৈরি হয়েছে।

এই উত্তেজনা বন্ধ করতে আন্তর্জাতিক মহল সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সংঘাত থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান, রাশিয়া এবং চিন। তবে এই সংকট নিয়ে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান-পাকিস্তান সংঘাতে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি চাইলে হস্তক্ষেপ করতে পারেন, কিন্তু পাকিস্তানের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ভালো।

আরও পড়ুন: পাক সেনা ক্যাম্পে ভয়াবহ ড্রোন হামলা আফগানিস্তানের, পাল্টা অভিযানে মৃত্যু ২৯৭ তালিবান জঙ্গির

ট্রাম্প আরও জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। তাঁর কথায়, পাকিস্তানের একজন দক্ষ প্রধানমন্ত্রী ও শক্তিশালী জেনারেল রয়েছেন, যাঁদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। এদিকে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দায় আফগানিস্তানের উপর চাপানোর চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেছেন, প্রয়োজনে পাকিস্তানকে আরও কঠোর জবাব দেওয়া হবে।

অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর দাবি, আফগান তালেবানদের সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত ১২ জন পাক সেনা নিহত, ২৭ জন আহত এবং একজন নিখোঁজ রয়েছেন। পাশাপাশি পাকিস্তানি সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংঘাতে প্রায় ২৭৪ জন তালেবান যোদ্ধা নিহত এবং ৪০০-র বেশি আহত হয়েছেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে আঞ্চলিক স্থিতিশীলতা আরও বিপন্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

দিনের আলোয় ছ’মাসের শিশুকে অপহরণ! তারপর পুলিশের অভিযানে যা ঘটল…

‘লেকে পহেলা পহেলা প্যার…’ সমাজমাধ্যমে ভাইরাল জেলাশাসকের মিউজিক ভিডিও, দেখে নিন…

রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ৫ কোটি মাদক-সহ পুলিশের জালে প্রৌঢ়া

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬