পাক সেনা ক্যাম্পে ভয়াবহ ড্রোন হামলা আফগানিস্তানের, পাল্টা অভিযানে মৃত্যু ২৯৭ তালিবান জঙ্গির

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে পাক-আফগান সীমান্তে। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। চলছে একে অপরের উপর প্রতি মুহূর্তে আক্রমণ। ভোররাত থেকে অপারেশন ‘গজব লিল হক’ শুরু করেছে পাক সেনা। এবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মিরানশাহ ও স্পিনওয়াম এলাকায় সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান।  পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন যে পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে ২৯৭ জন  তালিবান জঙ্গি নিহত হয়েছে এবং ৮৯টি চেকপোস্ট ধ্বংস করা হয়েছে। পাক সেনার মুখপাত্র আরও দাবি করেছেন, এছাড়া ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যানও ধ্বংস হয়েছে। অভিযান চলেছে আফগানিস্তানের ২৯টি জায়গায়।    

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে পাকিস্তান বিমানবাহিনীর হামলার পাল্টা জবাব হিসেবে তালিবান সরকার এই অভিযান চালিয়েছে।  নাম প্রকাশে অনিচ্ছুক এক আফগান সেনাকর্তা জানিয়েছেন, ড্রোন হামলার পর স্পিনওয়াম সেনা ঘাঁটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। তালিবান কর্তৃপক্ষের দাবি, এই ড্রোন হামলা ছিল  পাকিস্তানের করা হামলার প্রতিশোধ। তবে এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে এর আগে ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানের সামরিক বাহিনী লক্ষ্য করে বড় পরিসরে আক্রমণ চালানোর কথা বলেছেন আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।  আফগানিস্তানের তালেবান সরকারের একজন মুখপাত্র দাবি  করেছেন তাদের  হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। হামলায় পাকিস্তানের ১৯টি সেনা চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আরও পড়ুন: পাকিস্তান-আফগানিস্তান জোরদার যুদ্ধ, ২২৮ তালিবান জঙ্গিকে খতমের দাবি পাক সেনার

আফগানিস্তানের সঙ্গে যুদ্ধের মধ্যে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আফগানিস্তানের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে তালিবান প্রশাসন সকল ধরণের দাসত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় এবং সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের জন্য একটি নিরাপদ জায়গাও করে দেয়।  সূত্রের খবর আফগানিস্তানের এই হামলার পর পাকিস্তানও পাল্টা হামলা শুরু করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কড়া হুঁশিয়ারি দিয়ে  বলেছেন, যে কোনও ‘আগ্রাসী পরিকল্পনা’ গুঁড়িয়ে দেওয়ার পূর্ণ সক্ষমতা আছে তাঁর দেশের সশস্ত্র বাহিনীর । তালিবানকে সম্পূর্ণ গুড়িয়ে দিতে তার দেশের সেনাবাহিনী প্রস্তুত বলেও জানান পাক প্রধানমন্ত্রী। 

 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ