এই মুহূর্তে

‘আমি আন্দাজ করেছিলাম…’ ইরানের বিরুদ্ধে যুদ্ধের দায় নিজের কাঁধে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:  আমেরিকা ও ইজরায়েল মিলে ইরানের বিরুদ্ধে শুরু করেছিল যুদ্ধ। যার ফল এখন মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছে। অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। চলছে আক্রমণ-পাল্টা আক্রমণের পর্ব। একদিন আগেই ইরানের উপর আক্রমণে দায় ইজরায়েলের উপর  চাপিয়েছিলেন  মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। বলেছিলেন, ইরানের বিরুদ্ধে ইজরাইলের শুরু করা যুদ্ধে  লড়ছে  আমেরিকা। তবে এই   ইস্যুতে পাল্টি খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুবিও দাবি সরাসরি প্রত্যাখান করে  ইরানে হামলার  সমস্ত দায়ভার নিজ কাঁধে তুলে নিয়েছেন  ট্রাম্প।  

ট্রাম্প জানিয়েছেন,  “তেলআবিব তেহরানে হামলার জন্য উসকানি দেয়নি, বরং আমিই হয়তো তাদের এ যুদ্ধে জড়িয়েছি। কারণ ইরান-আমেরিকার আলোচনার সময় আন্দাজ করেছিলাম যে তেহরান আগে মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে।” হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে মঙ্গলবার (৩ মার্চ) বৈঠক করেন ট্রাম্প। তারপরে দুজনে মিলে সংবাদ সম্মেলনের সময় ট্রাম্প বলেন, ‘আমি মনে করি ইরান প্রথমে আক্রমণের পরিকল্পনা করেছিল। আর আমি সেটা চাচ্ছিলাম না। তাই, যেকোনো ক্ষেত্রে, আমি ইসরাইলের সাহায্য নিয়ে এই অভিযান শুরু করেছি। যদিও ইসরাইল প্রস্তুত ছিল, আমরা প্রস্তুত ছিলাম। আর আমরা একটি খুবই শক্তিশালী প্রভাব ফেলেছি, কারণ ইরানের প্রায় সবকিছুই এখন ধ্বংস হয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ব্যাপকভাবে কমছে।’ একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, মার্কিন হামলায় ইরানের বিমানবাহিনী, নৌবাহিনী এবং বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মার্কিন সেনারা এক হাজার সাতশোর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মার্কিন সামরিক অভিযান শেষ হতে হতে ইরানের সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।

আরও পড়ুন: বিস্ফোরণের পর বিস্ফোরণ, ভয়ে ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন সিআর সেভেন

ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন খামেনেইয়ের মৃত্যুর পর ইরানে সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি সেখানের নতুন নেতা আগের মতোই ক্ষতিকর হয়।  মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের মধ্য থেকেই নতুন নেতা বেছে নেওয়া ঠিক হবে হবে।   সংবাদ মাধ্যমসূত্রে খবর, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে আয়াতুল্লাহ আলি খামেইনির ছেলে মুজতবা খামেইনিকে।   বিপ্লবী গার্ডের চাপে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মুজতবাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘পালাবি কোথায়? তাড়া করে মারব’, বেঞ্জামিন নেতানিয়াহুকে হুমকি ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের

মার্কিন নাগরিকদের ইরাক-সহ মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার নির্দেশ ট্রাম্প প্রশাসনের

যুদ্ধ নিয়ে খবর পছন্দ না হলে সংবাদ মাধ্যমের লাইসেন্স বাতিল হবে, হুঁশিয়ারি ট্রাম্পের

প্রতিশোধ নিল আফগান বাহিনী, পাকিস্তানে হামলায় মৃত ১৪ সেনা

মধ্যপ্রাচ্যে বাতিল CBSE-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, ফলাফল প্রকাশ কীভাবে জানানো হবে পরে

মহাকাশে তৈরি হচ্ছে বিলাসবহুল হোটেল, ছুটি কাটাতে যেতে চাইলে জানুন বিস্তারিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ